কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০১:৩৯ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

ফ্যানের গতি কমালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে?

ইলেকট্রনিক রেগুলেটর এখন প্রায় সব ইলেকট্রনিকস দোকানেই পাওয়া যায়। ছবি : সংগৃহীত
ইলেকট্রনিক রেগুলেটর এখন প্রায় সব ইলেকট্রনিকস দোকানেই পাওয়া যায়। ছবি : সংগৃহীত

গরমকালে ফ্যান ছাড়া ঘরে থাকা দায়! আর তাই অনেকেই ভাবেন, ফ্যানের গতি কমিয়ে দিলে হয়তো বিদ্যুৎ বিলও কমবে। রেগুলেটরের ঘর ৫ থেকে কমিয়ে ৩ বা ২ করলেই বুঝি খরচ কমে যাবে—এমন ধারণা অনেকেরই। কিন্তু আসলেই কী তাই?

চলুন জেনে নিই, ফ্যানের গতি কমানো মানেই কি বিদ্যুৎ খরচ কমানো নাকি এ কেবল আমাদের ধারণা।

ফ্যান কীভাবে কাজ করে?

সাধারণ সিলিং ফ্যান চলে একটি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে। রেগুলেটর ব্যবহার করে আপনি ফ্যানের গতি (Speed) নিয়ন্ত্রণ করেন। রেগুলেটর মূলত ভোল্টেজ কমিয়ে ফ্যানের মোটরের গতি কমায়। তাই গতি কমলে মনে হয় বিদ্যুৎ কম খরচ হচ্ছে; কিন্তু এটা সব সময় সত্যি নয়।

গতি কমালেই বিদ্যুৎ কমে না

মূল বিষয় হলো—সাধারণ রেগুলেটর আসলে বিদ্যুৎ সেভ করে না। শুধু মোটরের গতি কমিয়ে দেয়। তাই আপনি ফ্যান ৭-এ চালান বা ২-এ, বিদ্যুৎ খরচ প্রায় একই রকম থাকে।

রেগুলেটর নিজেও একটু বিদ্যুৎ খরচ করে। তাই গতি কমানো মানেই বিদ্যুৎ কমান—এ ধারণা ভুল।

কীভাবে সত্যি বিদ্যুৎ খরচ কমাবেন?

ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলেই বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। এই রেগুলেটরগুলো স্মার্টভাবে কাজ করে এবং ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি বিদ্যুৎও কম খরচ করে।

এর দাম সাধারণ রেগুলেটরের চেয়ে একটু বেশি হতে পারে। তবে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল অনেকটাই কমে যাবে। ইলেকট্রনিক রেগুলেটর এখন প্রায় সব ইলেকট্রনিকস দোকানেই পাওয়া যায়।

ফ্যানের গতি কমিয়ে বিদ্যুৎ বাঁচানো যাবে না—এটা জানা থাকলে বিভ্রান্তি কমে। তবে আপনি যদি সত্যিই বিদ্যুৎ বিল কমাতে চান, তাহলে সিলিং ফ্যানের সঙ্গে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করাই হবে সবচেয়ে কার্যকর উপায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১১

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২

আ.লীগ নেতা কারাগারে

১৩

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৪

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৫

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৬

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৭

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৮

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৯

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

২০
X