সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ
মাইলস্টোন ট্র্যাজেডি

বাবা বাঁচলেও শেষ রক্ষা হয়নি একমাত্র মেয়ের

শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমায়রা। ছবি : সংগৃহীত 
শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমায়রা। ছবি : সংগৃহীত 

কলেজে শিক্ষকতার সুবাদে বাবার স্কুলেই পড়ত ছোট্ট শিশু হুমায়রা। প্রতিদিন বাবার হাত ধরে স্কুলে যেত শিশুটি। আবার ক্লাস শেষে বাবার সঙ্গেই ফিরে আসত। কিন্তু হঠাৎ বিমান বিধ্বস্তে বাবা প্রাণে বেঁচে ফিরলেও শেষ রক্ষা হয়নি একমাত্র মেয়ের।

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে প্রাণ যায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমায়রার।

নিহত হুমায়রা টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া এলাকার দেলোয়ার হোসেন রানার একমাত্র মেয়ে। রানা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হতেয়া গ্রামের আব্দুল বাছেদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করেছেন। শিক্ষাজীবন শেষ করে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। প্রায় ১০ বছর আগে বিয়ে করে স্ত্রীকে নিয়ে উত্তরার একটি ফ্ল্যাটে থাকতেন। কলেজে শিক্ষকতার সুবাদে তাদের একমাত্র মেয়ে মেহেনাজ আক্তার হুমায়রা মাইলস্টোন স্কুলেই পড়ত।

নিহতের চাচাতো ভাই কাউসার আহমেদ বলেন, বাসার অনেকেই হুমায়রার মরদেহ গ্রহণের জন্য ঢাকায় অবস্থান করছে।

স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক সুজন বলেন, ছুটি পেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে দেলোয়ার হোসেন গ্রামের বাড়িতে আসতেন। হুমায়রার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের মাতম বইছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় হতেয়া কেরানিপাড়া গাবলের বাজার মাঠে হুমায়রার জানাজা অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X