শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০১:৪৬ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৯:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

চীনে পড়তে গিয়ে প্রতারক হিসেবে দেশে ফিরেছে ওরা

নেপথ্যে চায়নিজ গুরু গিগা চিংচং
চীনে পড়তে গিয়ে প্রতারক হিসেবে দেশে ফিরেছে ওরা

রাকিবুল ইসলাম রাতুল, আসাদুজ্জামান রাজু আর মামুন হাওলাদার—এ তিন তরুণ চীনে গিয়েছিলেন উচ্চ শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে। কিন্তু তারা তা শেষ না করে দেশে ফিরেছেন প্রতারণার বিদ্যা রপ্ত করে। পুলিশ কর্মকর্তারা বলছেন, শুধু এই তিন শিক্ষার্থীই নন, দেশটিতে পড়তে যাওয়া অনেক শিক্ষার্থীই চায়না প্রতারক গুরুদের খপ্পরে পড়ে শিখছে প্রযুক্তিমাধ্যম প্রতারণা। এরপর তাদের নিজ দেশে পাঠিয়ে গুরুরা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

গত শুক্রবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সদস্যরা ওই তিনজনকে গ্রেপ্তারের পর এই তথ্য বেরিয়ে আসে। এই প্রতারকরা অনলাইন জুয়া, মাল্টি লেভেল মার্কেটিং ও পণ্য বিক্রির নামে ভুয়া সাইট ও অ্যাপস খুলে টাকা হাতিয়ে নিচ্ছিল। তাদের গুরু চায়না নাগরিক গিগা চিংচং, যিনি চীনে বসে এসব সাইট ও অ্যাপসের সার্ভার নিয়ন্ত্রণ করেন। কয়েকদিন আগে এই চক্রের আরও ১২ জনকে গ্রেপ্তার করেছিল ডিবি।

গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ওই তিন প্রতারককে গ্রেপ্তারের তথ্য দেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, চায়নিজরা যেহেতু এ দেশের ভাষা জানে না, তাই তারা বাংলাদেশি শিক্ষার্থীদের যারা সেখানে পড়তে যাচ্ছে তাদের প্রতারণার কাজে লাগাচ্ছে। কিছু শিক্ষার্থীকে সেখানে আবার অন্যান্য দেশে পাঠিয়ে এই প্রতারণার কাজ করানো হচ্ছে। প্রতারণার টাকা সরাতে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলো বাংলাদেশি শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত করানো হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান বলেন, ‘যে তিনজন গ্রেফতার হয়েছে, তারা চীনে গিয়ে সেই দেশের ভাষা শিখেছে। তাদের সঙ্গে চায়না প্রতারক চক্র সখ্য গড়ে তোলে। এরপর তাদের দেশে পাঠিয়ে দেয় প্রতারণার জন্য। তারা অনলাইন মাধ্যমে কিছু মানুষকে প্রলোভন দেখায়। স্বল্প সময়ে প্রতারণা করে লাখ লাখ টাকা আয় করে সেই টাকা আবার তারা ক্রিপটোকারেন্সির মাধ্যমে চীনে পাঠাত। তারা মার্কেটিং সাইট, ব্যাটিং সাইট খুলে প্রতারণা করত।

ওই তিনজনকে গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন টিমের এডিসি সাইফুর রহমান আজাদ জানান, গ্রেপ্তার তিনজন অনলাইনে মাল্টি লেভেল মার্কেটিংয়ে প্রতারণা ছাড়াও অনলাইন ফাইন্যান্সিং, বিট সাইট, সি-ফাইন্যান্সিং এবং লোন অ্যাপসের মতো সাইট চালিয়ে প্রতারণা করে আসছিল। এ কাজে তারা বাংলাদেশি মোবাইল ফোন অপারেটর ছাড়াও প্রতিবেশী দেশের সিমকার্ড ব্যবহার করত।

তিনি জানান, চক্রটি প্রযুক্তিতে এতটাই দক্ষ যে, বিশেষ ধরনের অ্যাপসের মাধ্যমে একটি মোবাইল ফোনেই একসঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের শতাধিক অ্যাপস খুলে প্রতারণা করছিল।

ডিবি সূত্র জানায়, প্রতারক চক্রের চায়না গুরু চীনে অবস্থান করলেও চক্রটির অনেক চায়নিজ নাগরিক বাংলাদেশে নানা জায়গায় চাকরির আড়ালে অবস্থান করছে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১১

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১২

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৩

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৪

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৫

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৬

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১৭

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৮

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১৯

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

২০
X