চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

চট্টগ্রামের নাসিরাবাদে মধুবন ফুড ইন্ডাস্ট্রির চিত্র। ছবি : কালবেলা
চট্টগ্রামের নাসিরাবাদে মধুবন ফুড ইন্ডাস্ট্রির চিত্র। ছবি : কালবেলা

ঘর ভরা মিষ্টি। কিন্তু পরিবেশ এমন যে চোখ কপালে ওঠে। ধুলা, ময়লা আর দুর্গন্ধে ভরা চারপাশ। কর্মীরা খালি হাতে বানাচ্ছেন মিষ্টি, নেই কোনো সুরক্ষা পোশাক। উৎপাদনের তারিখ বা মেয়াদ নেই প্যাকেটে। লাইসেন্সও দেখাতে পারেনি কর্তৃপক্ষ।

চট্টগ্রামের নাসিরাবাদে মধুবন ফুড ইন্ডাস্ট্রির এমন চিত্র দেখে সোমবার (২৫ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা।

নিরাপদ খাদ্য আইন ভঙ্গের দায়ে এ শাস্তি দেওয়া হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম কার্যালয় ও মেট্রোপলিটন পুলিশের একটি দল অংশ নেয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা কালবেলাকে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X