রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

রাকসু নির্বাচনে ভোট প্রদানের সুযোগ চেয়ে একদল শিক্ষার্থীর বিক্ষোভ। ছবি : কালবেলা
রাকসু নির্বাচনে ভোট প্রদানের সুযোগ চেয়ে একদল শিক্ষার্থীর বিক্ষোভ। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট প্রদানের সুযোগ চেয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের ৭২তম ব্যাচ (২০২৪-২৫) সেশনের একদল শিক্ষার্থী। সোমবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

এ সময় ৭২ ছাড়া রাকসু, চলবে না চলবে না; মানি না মানবো না। ফ্রেশারদের ভোটাধিকার, দিতে হবে দিতে হবে; রাকসু ফি দিয়েছি, ভোটাধিকার চেয়েছি। রাকসু আমার অধিকার, তুমি কে আটকাবার?—এসব স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

ইসলামিক স্টাডিজ বিভাগের মো. বেনজীর হোসেন জানান, ডাকসুতে নবীন শিক্ষার্থীরা ভোট দিতে পারছে; তাদের তালিকাও প্রকাশিত হয়েছে। কিন্তু রাকসুতে ৭২তম ব্যাচের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। আমাদের দাবি রাকসুর ভোটার তালিকায় ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত এবং ভোটাধিকার প্রদানের সুযোগ দিতে হবে।

মো. লতিফুর রহমান নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ব্যাচের শিক্ষার্থীরা যেখানে ডাকসুতে ভোট প্রদান করতে পারছে, কিন্তু আমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তারা রাকসুতে ভোট প্রদান করতে পারছি না। এমনকি ঢাবিতে ২০২৪-২৫ সেশনের একজন শিক্ষার্থী প্রার্থী হিসেবেও নির্বাচনে দাঁড়িয়েছেন; কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এটি একটি বৈষম্য। রাকসুতে ভোট প্রদানের সুযোগ না দেওয়া হলে, আমরা আরো বড় আন্দোলন গড়ে তুলবো।’

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আবু সাইদ বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থান দেখে আমরা শিখেছি কিভাবে অধিকার আদায় করতে হয়। এটি আমাদের শেষ কর্মসূচি নয়। রাকসু নির্বাচনে ভোটাধিকার প্রদানের সুযোত না দেওয়া হলে, মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে সকাল ১১টায় আমরা মানববন্ধনের ডাক দিচ্ছি। অধিকার আদায়ে আমরা বদ্ধ পরিকর লাগাতার কর্মসূচি চালিয়ে যাব।’

এ বিষয়ে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, ‘নিয়ম অনুযায়ী ২৭ জুলাইয়ের মধ্যে যাদের ফলাফল প্রকাশিত হয়েছে, তাদের রাকসু নির্বাচনে ভোট প্রদানের সুযোগ নেই। যেহেতু এ নির্ধারিত সময় পর্যন্ত ৭২তম ব্যাচ (২০২৪-২৫ সেশন) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি, সেজন্যই মূলত এ ব্যাচের শিক্ষার্থীরা সামনের রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট প্রদান করতে পারছে না। আমরা তো নিয়মের বাইরে যেতে পারি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X