কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

ভারতের রাজনীতিতে নায়ক হয়ে উঠছেন থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত
ভারতের রাজনীতিতে নায়ক হয়ে উঠছেন থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত

২০১৮ সালে মুক্তি পাওয়া দক্ষিণ ভারতের জনপ্রিয় সিনেমা ‘সরকার’ সারা দেশজুড়ে আলোড়ন তোলে। ছবির কাহিনি ছিল—একজন প্রবাসী ব্যবসায়ী ভোট দিতে দেশে ফিরে এসে দেখেন তার ভোট অন্য কেউ দিয়ে ফেলেছে। এর পর তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করে নিজেই রাজনৈতিক দল গঠন করেন এবং শেষ পর্যন্ত রাজ্যে সরকারও গঠন করেন। সিনেমার এই গল্প তখন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

কিন্তু বাস্তবেও প্রায় কাছাকাছি এক দৃশ্যপট রচনা করেছেন রুপালি পর্দার সেই সুপারস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি ভক্তদের কাছে পরিচিত থালাপতি বিজয় নামে। এবার সিনেমার মতোই তিনি রাজনৈতিক দল গঠন করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

শিল্পী পরিবারে জন্ম থেকে সুপারস্টার হয়ে ওঠা

১৯৭৪ সালের ২২ জুন চেন্নাইয়ে জন্ম বিজয়ের। বাবা এস এ চন্দ্রশেখর ছিলেন তামিল সিনেমার প্রখ্যাত পরিচালক, আর মা শোভা চন্দ্রশেখর একজন গায়িকা ও প্লেব্যাক সিঙ্গার। শিল্প-সংস্কৃতিময় পরিবারে বেড়ে ওঠা বিজয় ছোটবেলা থেকেই প্রতিভার স্বাক্ষর রাখেন। তবে জীবনের শুরুর দিনগুলো ছিল বেদনাময়ও—মাত্র দুই বছর বয়সে তার একমাত্র বোন বিদ্যা মারা যান। বোনের স্মৃতিকে ধরে রাখতে বিজয় নিজের প্রোডাকশন হাউসের নাম রাখেন VV প্রোডাকশনস (Vidhya-Vijay Productions)।

প্রথমে তিনি পড়াশোনা করেন ফ্যাথিমা ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি স্কুল ও পরে বাললোক মাতৃকুলেশন স্কুলে। উচ্চশিক্ষার জন্য ভর্তি হন চেন্নাইয়ের লয়োলা কলেজে ভিজ্যুয়াল কমিউনিকেশন বিষয়ে। কিন্তু অভিনয়ের টান তাকে পড়াশোনার গণ্ডি থেকে সরাসরি নিয়ে আসে ক্যামেরার সামনে।

মাত্র ১০ বছর বয়সে শিশু শিল্পী হিসেবে পর্দায় অভিষেক হয় বিজয়ের। তবে নায়ক হিসেবে যাত্রা শুরু হয় ১৯৯২ সালে, ‘নালাইয়া থিরপু’ ছবির মাধ্যমে। শুরুর দিকে বক্স অফিসে সাফল্য না এলেও কঠোর পরিশ্রম আর প্রতিভার জোরে দ্রুত তিনি জায়গা করে নেন দর্শকদের হৃদয়ে। ২০০৩ সালের ‘থিরুমালাই’ ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এরপর একে একে ‘ঘিলি’, ‘থুপ্পাকি’, আর সাম্প্রতিক ব্লকবাস্টার ‘লিও’ (২০২৩) তাকে নিয়ে যায় তামিল সিনেমার শীর্ষস্থানে। এখন পর্যন্ত ৬৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ভক্তরা তাকে ভালোবেসে ডাকেন ‘থালাপতি’, যার অর্থ ‘সেনাপতি’ বা ‘নেতা’। ভক্তদের কাছে তিনি কেবল তারকা নন, বরং পরিবারের একজন সদস্যের মতো। বর্তমানে তিনি দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন। ২০২৪ সাল পর্যন্ত তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪২০ কোটি রুপি।

পর্দার নায়ক থেকে বাস্তবের নেতা

ব্যক্তিজীবনে বিজয় ১৯৯৯ সালে বিয়ে করেন সঙ্গীথা সোরেশকে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সিনেমার পর্দায় তিনি যেমন অ্যাকশন হিরো, বাস্তব জীবনেও তিনি সামাজিক কাজের জন্য পরিচিত। শিক্ষা ও স্বাস্থ্য খাতে তার অবদান প্রশংসিত হয়েছে বহুবার।

তবে ভক্তদের বিস্মিত করে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন থালাপতি বিজয়। গঠন করেন নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)। দল ঘোষণার আট মাস পর অক্টোবরে প্রথম জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র।”

মাত্র কয়েক মাসের ব্যবধানে টিভিকে হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি মাদুরাই জেলায় আয়োজিত মহাসমাবেশে যোগ দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে তিনি মাদুরাই পূর্ব আসন থেকে প্রার্থী হবেন। সেই সভাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানান তিনি, যা সারা ভারতীয় রাজনীতিতে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

সিনেমার সেনাপতি থেকে রাজনীতির সেনাপতি

আজ বিজয় কেবল রুপালি পর্দার নায়ক নন; কোটি ভক্তের আবেগের প্রতীক। সিনেমার ভিলেনদের হারানোর মতো এবার তিনি রাজনীতির বাস্তব ময়দানে নাম লিখিয়েছেন। তার দলের শক্তি, জনপ্রিয়তা এবং মোদিকে ছুড়ে দেওয়া প্রকাশ্য চ্যালেঞ্জ প্রমাণ করছে—সিনেমার সেনাপতি হয়তো সত্যিই হয়ে উঠছেন ভারতীয় রাজনীতির নতুন সেনাপতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

১০

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

১১

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

১২

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

১৩

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

১৪

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

১৫

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

১৬

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

১৭

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

১৮

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

১৯

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

২০
X