কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০২:৩৮ এএম
আপডেট : ০৭ মে ২০২৪, ০৯:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

এ যুদ্ধে সামরিক বিজয় নেই বুঝতে হবে ইসরায়েলকে

আলজাজিরার বিশ্লেষণ
এ যুদ্ধে সামরিক বিজয় নেই বুঝতে হবে ইসরায়েলকে

ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ এলাকায় শিগগিরই স্থল অভিযান চালানো হবে বলে হুমকি দিয়ে আসছে ইসরায়েল। মিশর সীমান্তের কাছে রাফাহ এলাকায় ১০ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। সেখানে স্থল অভিযান চালালে ব্যাপক মানবিক বিপর্যয়ের সৃষ্টি হবে বলে আগে থেকেই আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে আসছে। রোববার রাফাহর কাছাকাছি এলাকায় হামাসের হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর রাফাহর পূর্বাঞ্চল থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। হামাসের ওই হামলায় আরও ১০ ইসরায়েলি সেনা আহত হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের এ নির্দেশের পর অনেক আতঙ্কিত মানুষ সে এলাকা ছাড়তেও শুরু করেছে। শিগগিরই সেখানে ইসরায়েলি স্থল অভিযান শুরু হবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় ইন্টারন্যাশনাল কমিউনিটি অর্গানাইজেশনের মধ্যপ্রাচ্যের ডিরেক্টর গেরশন বাস্কিন বলেছেন, এ নির্দেশের অর্থ হতে পারে রাফাহতে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের সূচনা অথবা রোববারের হামাসের হামলার ঘটনার প্রতিক্রিয়া। তবে ইসরায়েলকে বুঝতে হবে, এ ধরনের যুদ্ধে কোনো সামরিক বিজয় হয় না। এদিকে, যুক্তরাজ্য, ফ্রান্স, জর্ডান, মিশরসহ বিভিন্ন দেশ রাফাহতে স্থল অভিযান চালানো থেকে বিরত থাকতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে।

পশ্চিম জেরুজালেম থেকে গেরশন বাস্কিন আলজাজিরাকে বলেন, ইসরায়েলকে বুঝতে হবে যে, এরকম যুদ্ধে কোনো সামরিক বিজয় নেই। কারণ হামাস একটি ধারণা এবং আদর্শ যা সামরিক বাহিনী দ্বারা ধ্বংস করা যাবে না। অস্ত্র দিয়ে নয় বরং, হামাসের বাস্তবতা এবং গাজার বাস্তবতা মোকাবিলা করার জন্য রাজনৈতিক সমাধান থাকতে হবে; কিন্তু এটি করা হচ্ছে না। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার ফলে বিপজ্জনক পরিণতিসহ একটি ‘অচলাবস্থা’ দেখা দিয়েছে। যতদিন এ অচলাবস্থা থাকবে, ততদিন সাধারণ মানুষের প্রাণহানি ঘটবে। কিন্তু কোনো পক্ষেরই জয় হবে না। মাঝখানে একটি মানবিক বিপর্যয়ের ইতিহাস রচনা হবে। কাজেই যত তাড়াতাড়ি এ যুদ্ধ শেষ করা যায়, ততই সবার জন্য মঙ্গল।

উল্লেখ্য, গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ এলাকার কাছে রোববার হামাসের রকেট হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়। আহত হয় আরও ১০ ইসরায়েলি সেনা। এরপর রাফাহতে ইসরায়েলি বাহিনীর পাল্টা বিমান হামলায় শিশুসহ ১৯ জন নিহত হয়। মিশরের রাজধানী কায়রোতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। রাফাহতে অনেক হামাস যোদ্ধা লুকিয়ে আছে দাবি করে সেখানে হামলা চালাতে বদ্ধপরিকর ইসরায়েল। রোববারের এ ঘটনার পর রাফাহর পূর্বাঞ্চল থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। শিগগিরই সেখানে ইসরায়েলের স্থল অভিযান শুরু হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সেখানে উত্তর গাজা থেকে ১০ লাখের বেশি মানুষ এসে আশ্রয় নিয়েছেন। এসব মানুষের যাওয়ার আর কোনো জায়গা নেই। তাই সেখানে ইসরায়েল যদি স্থল অভিযান শুরু করে, তাহলে ব্যাপক মানবিক বিপর্যয়ের সৃষ্টি হবে বলে আগে থেকেই সতর্ক করে দিয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়। এরই মধ্যে রাফাহর পূর্বাঞ্চল ছাড়তে শুরু করেছে অনেক মানুষ।

নারী, পুরুষ, শিশুসহ সব বয়সী মানুষ যে যেভাবে পারছে সে এলাকা ছাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার লাশ যেন এফডিসিতে না যায়’—রোজিনার হৃদয়ভাঙা আবেদন

ব্রাজিল হারলেও ভালোবাসা অটুট, আবেগে ভাসলেন তটিনী

ময়মনসিংহে রুবেল হত্যা: বাড়িওয়ালাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

কমেছে জ্বালানি তেলের দাম, স্বাভাবিক হচ্ছে বিশ্ববাজার

রাঙামাটিতে বাড়ছে পাহাড়ধসের ঝুঁকি

অস্ট্রেলিয়ার সৈকতে উদ্ধার রহস্যময় মহাকাশের বল, কী বলছেন বিশেষজ্ঞরা

তেল উৎপাদন বাড়াতে পারে ওপেক প্লাস

খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৩

ইকরার আত্মহত্যা: জামিন মেলেনি অভিনেতা জাহের আলভীর

সুপার টাইফুনের আঘাতে লন্ডভন্ড মার্কিন দ্বীপপুঞ্জ

১০

পুনঃখননে আষাঢ়ের পানিতে প্রাণ ফিরেছে দুই খালে

১১

শিশু ধর্ষণ মামলায় গোপালগঞ্জে দুজনের যাবজ্জীবন

১২

প্রিয় দল হারলে মন ভালো করার ৭ উপায়

১৩

টাইগারদের আগুনঝরা বোলিংয়ে শুরুতেই তিন উইকেট নেই জিম্বাবুয়ের

১৪

মিল মালিককে হাত-পা বেঁধে হত্যা

১৫

পুরো বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

১৬

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

১৭

প্রাণহানি ৩ হাজার ৩৪২ / ভেনেজুয়েলায় ভূমিকম্পে সরকারের উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষোভ

১৮

সৈয়দপুর পৌরসভা ঘেরাও

১৯

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

২০
X