কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৪, ০৩:১৬ এএম
আপডেট : ১১ মে ২০২৪, ০৯:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

সোনালু ফুলের শোভায় আপ্লুত শেখ হাসিনা

সোনালু ফুলের শোভায় আপ্লুত শেখ হাসিনা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শৈশবের স্মৃতি হাতড়ে বেড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গ্রামের মেঠোপথে হেঁটে বেড়িয়েছেন। যেন সোনালু গাছের ফুলের শোভায় নিজেদের মেলে ধরেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা। গতকাল শুক্রবার টুঙ্গিপাড়ার বাসভবন থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যাওয়ার পথে তারা যেন মুহূর্তের জন্য শৈশব ফিরে পেয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জানা যায়, টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত সফরে গিয়ে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় গাড়ি ব্যবহার না করে গ্রামের পথ ধরে হেঁটে যান প্রধানমন্ত্রী। পথে সোনালু গাছ দেখে দাঁড়িয়ে কিছুক্ষণ সৌন্দর্য অবলোকন করেন। পরে ছোট বোন রেহানাকে নিয়ে ছবিও তোলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে।

প্রধানমন্ত্রীর বহরের এক সদস্য জানান, দলীয় কার্যালয়ে যাওয়ার পথে মধুমতী নদীর দিকে যাওয়া খালের পাড়ে বাঁধের মতো অংশে ফুলে ফুলে শোভিত সোনালু ও কৃষ্ণচূড়া গাছ দেখে দাঁড়িয়ে পড়েন প্রধানমন্ত্রী। এ সময় কাছে ডেকে নেন ছোট বোনকে। দুই বোন সে সময় সোনালু গাছের ছায়ায় দাঁড়িয়ে ছবি তোলেন।

এর আগে শুক্রবার সকালে ব্যক্তিগত সফরে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছানোর পরপরই জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সন্ধ্যায় সংক্ষিপ্ত সফর সমাপ্ত করে রাজধানীতে ফেরেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির যে ‘শূন্য’ পূরণ হবে সেমিতে

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির 

র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, যে নজির ইতিহাসে প্রথম দেখল বিশ্বকাপ

নদী দখল-দূষণ রোধে কঠোর নির্দেশনা

৪০ বছর পর বিশ্বকাপের সেমিতে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড

পদ্মা নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণ, আহত ৪

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

১০

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

১১

ঝুলন্ত তারে লাগা বলে ইংল্যান্ডের গোল, ফিফা কী বলছে

১২

নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

১৩

ইরানে ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, তিন দেশে পাল্টা আঘাত তেহরানের

১৪

শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে

১৫

ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

১৬

টানা বৃষ্টি কতদিন স্থায়ী হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট, পানিবন্দি ৩০ পরিবার

১৮

জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

১৯

হুহু করে ঢুকছে পানি, ১০ গ্রাম প্লাবিত

২০
X