কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১১:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ

অন্যদের শিক্ষা দিতে সেরা কর্মীকে ছাঁটাই

অন্যদের শিক্ষা দিতে সেরা কর্মীকে ছাঁটাই

কর্মীরা যে কোনো কোম্পানির প্রাণ। ইতিবাচক কর্মপরিবেশ বজায় রাখতে তাদের কাজের প্রশংসা ও মূল্যায়ন অতিব জরুরি। সম্প্রতি একটি কোম্পানি ঠিক এর উল্টো কাজটি করে আলোচনায় এসেছে। সংস্থাটি ছাঁটাই করেছে তার অন্যতম এক সেরা কর্মীকে। উদ্দেশ্য, অন্যদের শিক্ষা দেওয়া। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে বিষয়টি শেয়ার করেছেন এক ব্যবহারকারী। যদিও কোম্পানির নাম উল্লেখ করা হয়নি। পোস্টে বলা হয়,

আমার চাকরিতে পরিস্থিতি দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে। এখানে শীর্ষ কর্মকর্তারা কর্মীদের কমিশন চুরি করছেন। সম্মান দেখাচ্ছেন না চুক্তির শর্তের প্রতি। বাজে পরিস্থিতিতে পড়তে হচ্ছে পাঁচ মিনিটের বেশি বাথরুমে কাটালে। বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে, যদি ভালো না লাগে তবে যাওয়ার জন্য দরজা খোলা রয়েছে। শুধু তাই নয়, রেডিটের ওই ব্যবহারকারীকে সম্প্রতি অবসাদগ্রস্ত উল্লেখ করে ছাঁটাইয়ের হুমকি দেওয়া হয়। পরে দেখা যায়, তারই এক সহকর্মীকে ছাঁটাই করা হয়েছে, যে কি না কোম্পানির অন্যতম সেরা কর্মী। এর কারণ হিসেবে কোম্পানি জানায়, প্রত্যাশা পূরণ করতে না পারায় ছাঁটাই করা হয়েছে তাকে। কিন্তু আসল বিষয় তা নয় বলে জানান রেডিটের ওই ব্যবহারকারী। তার ভাষ্য, ওই কর্মীকে ছাঁটাই করা হয়েছে নজির স্থাপনের জন্য। যেন কোনো কর্মী কমিশন বা চুক্তি ভঙ্গের বিষয়ে কোম্পানির সঙ্গে তর্কে না জড়ায়। অর্থাৎ, কেউ তাদের বিরুদ্ধে গেলে তারা যাকে ইচ্ছা তাকেই ছাঁটাই করতে পারে—এ বার্তা পৌঁছে দেওয়াই ছিল লক্ষ্য। সূত্র: এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১০

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১১

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১২

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৩

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৫

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৬

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৭

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৮

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

২০
X