কালবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১২:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

মালয়েশিয়া যাওয়ার পথে নিখোঁজ ৯ যুবক

মুক্তিপণ দাবি
মালয়েশিয়া যাওয়ার পথে নিখোঁজ ৯ যুবক

নদীপথে মালয়েশিয়া যাওয়ার কথা বলে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন নারায়ণগঞ্জর আড়াইহাজারের ৯ যুবক। দুদিন ধরে নিখোঁজ এ যুবকদের পরিবারকে ফোন করে জনপ্রতি ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে একটি চক্র। গতকাল শনিবার অভিবাসীদের নিয়ে কাজ করা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) কর্মকর্তারা নিখোঁজদের পরিবারের সদস্যদর সঙ্গে কথা বলে ছয়জনের পরিচয় নিশ্চিত হয়েছেন। তারা হলেন নাজমুল হাসন, হৃদয় মিয়া, সাজ্জাদ মিয়া, হালিম মিয়া, আব্দুল্লাহ মিয়া ও শাহীন আলী। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয়রা জানান, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী, বিলপাড়, শখবাড়ী, রঘুনাথপুর, খাজ পাড়া ও জাকারদিয়া গ্রামের ৯ যুবক নদীপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ বিষয়ে পরিবারের সদস্যদেরও কিছু জানাননি তারা। চলে যাওয়ার পর তাদের পরিবারের কাছে ফোন করে জনপ্রতি ৪ লাখ টাকা করে দাবি করে পাচারকারী চক্র। নিখোঁজ হৃদয়ের বাবা সামছুদা বলেন, দুদিন ধরে আমার ছেলের কোনো খোঁজ পাচ্ছি না। এক লোক ফোন করে বলে, ৪ লাখ টাকা দিলে আমার ছেলেকে ছেড়ে দেবে। না দিলে ছেলেকে মেরে ফেলবে। আমি ছেলেকে ফিরে পেতে চাই। ওকাপ কর্মকর্তা আমিনুল হক বলেন, আমরা এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানোর কথা বলেছি। সেইসঙ্গে উপজলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করে থানায় জিডি করার কথা বলেছি। তাদের ফিরিয়ে আনার জন্য আমাদের যা করণীয়, সবই করব। আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মদ বলেন, অনেকদিন ধরেই মানব পাচারের বিরুদ্ধে কাজ করছি। সম্প্রতি ৯ জন নিখোঁজের কথা শুনেছি। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে একই উপজেলার ১২ যুবককে মিয়ানমারের জেলখানায় বন্দি রাখার ঘটনায় তাদের মুক্তির দাবিতে গত ১১ জুলাই ইউএনওর কাছে লিখিত আবেদন করছিলেন পরিবারের সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X