স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ‘টিকিট’ কেটে প্রথম প্রতিক্রিয়ায় যা জানাল স্কটল্যান্ড

বিশ্বকাপে জায়গা পেল স্কটল্যান্ড। ছবি : সংগৃহীত
বিশ্বকাপে জায়গা পেল স্কটল্যান্ড। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের বাছাই পর্বে খেললেও ছিটকে গিয়েছিল স্কটল্যান্ড। সে সময়েই বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল তাদের। কিন্তু বাংলাদেশ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকার করায় কপাল খোলে স্কটিশদের। র‍্যাঙ্কিংয়ের বিচারে সবচেয়ে এগিয়ে থাকায় স্কটল্যান্ডকেই বিকল্প হিসেবে বেছে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শনিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে আইসিসি। আর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের ছবি পোস্ট করে স্কটল্যান্ড। সেই পোস্টের ক্যাপশনে লেখে, ‘আমরা সবসময়ই প্রস্তুত।’

এ প্রসঙ্গে মুখ খুলেছেন স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তা ট্রুডি লিন্ডব্লেড। তিনি জানান, শনিবার সকাল থেকেই এ বিষয়ে জানতে পেরেছিলেন তারা। জয় শাহ নিজেই যোগাযোগ করেছিলেন তাদের সঙ্গে। সেটাও জানিয়েছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড।

লিন্ডব্লেড বলেন, ‘আইসিসির পক্ষ থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, বিশ্বকাপে খেলব কি না। আমরা সেই আমন্ত্রণ গ্রহণ করেছি। এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা আইসিসির কাছে কৃতজ্ঞ। স্কটল্যান্ডের প্লেয়ারদের কাছে এটা বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করার দারুণ সুযোগ। তবে এটা মানতেই হবে যে, ব্যতিক্রমী পরিস্থিতির জন্যই এই সুযোগ তৈরি হয়েছে।’

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল স্কটল্যান্ড ক্রিকেট দল। আইসিসির এই ঘোষণার পর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে স্কটল্যান্ড শিগগিরই ভারতের উদ্দেশে রওনা দেবে। স্কোয়াডে কারা জায়গা পাবেন, সেটাও দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছে স্কটল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X