কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১০:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ
টিপস

গলে যাচ্ছে লবণ-চিনি?

গলে যাচ্ছে লবণ-চিনি?

রান্নায় স্বাদ বাড়াতে লবণ-চিনির ব্যবহার অপরিহার্য। কিন্তু বর্ষা মৌসুমে স্যাঁতসেঁতে আবহাওয়ায় আর্দ্রতা বেড়ে লবণ আর চিনি গলে যাওয়ার মতো সমস্যা প্রায় প্রতিটি ঘরে দেখা দেয়। অনেক সময় পরিচ্ছন্ন বয়ামে আলাদাভাবে সুন্দর করে সাজিয়ে রাখার পরও জমাট বেঁধে যায় চিনি, লবণ। তবে ঘরোয়া উপায়েই এসব সমস্যা দূর করা সম্ভব। চলুন তাহলে জেনে নিই কী সেগুলো—

বায়ুনিরোধক বয়ামে রাখুন

বাতাস ঢুকতে পারে না এমন বয়ামে লবণ ও চিনি ঢেলে রাখুন। কারণ বাতাসের সংস্পর্শে এসেই মূলত দলা পাকিয়ে যায় লবণ। চিনিও গলতে শুরু করে। এমন বয়ামে লবণ, চিনি রাখা জরুরি যেখানে সহজে বাতাস পৌঁছতে পারে না।

শুকনো জায়গায় রাখুন

লবণ, চিনির বয়াম সাধারণত রান্নাঘরেই থাকে। তবে রান্নাঘরের এমন জায়গায় রাখুন, যে স্থানটি শুকনো। গ্যাস, বেসিন কিংবা ফ্রিজের কাছাকাছি এগুলো না রাখাই শ্রেয়। তাতে লবণ আর চিনি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

লবণের বয়ামে চাল

লবণ রাখার বয়ামে আগেই কয়েকটি চাল বিছিয়ে দিন। তারপর লবণ দিন। চাল ভেজা ভাব কাটাতে উপযোগী। কারণ চাল আর্দ্রতা টেনে নিতে পারে। লবণের বয়ামে চাল ব্যবহার করলে লবণ থাকবে ঝরঝরে।

শুকনো চামচ ব্যবহার

লবণ, চিনি বয়াম থেকে বের করে রান্নায় দেওয়ার সময়ে শুকনো পরিষ্কার চামচ ব্যবহার করুন। চামচ ভিজে থাকলে পানি লেগে এগুলো খারাপ হয়ে যেতে পারে। তবে তাই বলে চামচ না ধুয়ে লবণ, চিনির বয়ামে ঢোকাবেন না। ধোয়ার পর ভালো করে মুছে নিন।

ভেজা হাতে ধরবেন না

শুধু শুকনো চামচ নয়, ভিজে হাতেও লবণ, চিনি ধরা উচিত না। রান্না করতে করতে অনেক সময় তাড়াহুড়োয় লবণ, চিনির বয়ামে হাত চলে যায়। চামচ ব্যবহারের কথা তখন আর মনে থাকে না। বর্ষাকালে এগুলো ভালো রাখতে এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।

বয়ামে লবঙ্গ রাখুন

লবণ বা চিনির বয়ামে তিন থেকে চারটি লবঙ্গ রাখতে পারেন। এটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে লবণ ও চিনি ঝরঝরে রাখতে সহায়তা করে। তবে লবঙ্গগুলোকে এক টুকরো কাপড়ে মুড়িয়ে রাখা উচিত, নয়তো লবঙ্গের গন্ধ চিনি বা লবণে ছড়িয়ে যাবে।

অবস্থান বদল করুন

আপনার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি লবণ বা চিনির কৌটার অবস্থান বদলে ফেলা। শীতল ও ছায়াযুক্ত একটি স্থানে রাখলেও চেষ্টা করুন জায়গাটি যেন শুষ্ক থাকে।

কফি বিন রাখুন

কফি বিন চালের মতোই অতিরিক্ত আর্দ্রতা শোষণ করতে সাহায্য করে। সবচেয়ে ভালো দিক হলো, লবণ এবং চিনি কফির স্বাদ গ্রহণ করে না। যে কারণে এগুলো দিয়ে খাবার তৈরিতে কোনো সমস্যা হয় না।

রাজমা যোগ করুন

আপনি কি জানেন যে শুকনো রাজমা বর্ষাকালে লবণ এবং চিনির গুণমান রক্ষা করতে সাহায্য করে? ঠিক শুনেছেন। এটি কফি বিনের মতো কাজ করে এবং হাইগ্রোস্কোপিক, যার অর্থ এটি বাতাস থেকে আর্দ্রতা শোষণ করার ক্ষমতা রাখে।

ফ্রিজে রাখা

চিনি ও লবণ ফ্রিজে রাখলে সহজে আর্দ্রতা শোষণ করতে পারে না। তাই, বর্ষাকালে এই দুটি উপাদান ফ্রিজে রাখলে ভালো ফল পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোমস্তাপুর / কেউ শুনছে না শূন্যরেখার ২৮ নারী-পুরুষ ও শিশুর কান্না, বৃষ্টিতে ভিজেই রাত পার

পদ ছাড়লেন কলকাতার মেয়র, জানালেন কারণ

নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল

‘মব সৃষ্টি করে’ গ্রেপ্তার বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষায় থাকা যাত্রীদের টার্গেট করছে ছিনতাইকারীরা

‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল’

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

১০

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

১১

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

১২

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

১৩

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

১৪

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

১৫

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

১৬

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

১৭

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১৮

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১৯

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X