সারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পিএম
প্রিন্ট সংস্করণ
ক্যাটালগ

শারদ উৎসব নিয়ে

শারদ উৎসব নিয়ে

বর্ষে বর্ষে এসো যাও এ বাঙ্গালা ধামে/ কে তুমি ষোড়শী কন্যা, মৃগেন্দ্রবাহিনি? ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দুর্গোৎসব কবিতায় এ আহ্বান জানিয়েছেন। বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ শারদীয় দুর্গোৎসব। এ উৎসব সনাতন ধর্মীয় হলেও তাকে কেন্দ্র করে মুসলিম, বৌদ্ধ বা খ্রিষ্টানসহ সবার মধ্যেই উৎসবের আমেজ তৈরি হয়।

যে কোনো উৎসব আয়োজনে সাজ পোশাক দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে উজ্জীবিত করে। যে কাজটি নিয়মিত করে যাচ্ছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড রঙ বাংলাদেশ। তারা নিয়ে আসে নতুন পোশাক ও একসেসরিজের সমাহার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সে উপলক্ষে রঙ বাংলাদেশ আয়োজন করেছে শারদ উৎসবের।

দুর্গাপূজার সাজ সাজ রব শুরু হবে কিছুদিনের মধ্যেই। ষষ্ঠী থেকে দশমী, কুমারী পূজা থেকে সিঁদুর খেলা, ধুনুচি নাচ থেকে প্রসাদ বিতরণ, প্রতিদিন সন্ধ্যা আর সকালের অঞ্জলি থেকে ভাসান প্রতিটি উপলক্ষকে আরও আনন্দময় করতে পারেন তাদের পোশাকে। এবারের পূজা কালেকশনে রঙে প্রাধান্য দেওয়া হয়েছে লাল, হলুদ, মেরুন, গেরুয়া ও সাদা।

তাদের কালেকশনে অনিন্দ্য সুন্দর সব শাড়ি, সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, আনস্টিজ ড্রেস, স্কার্ট, ওড়না, পাঞ্জাবি, ধুতি, টি-শার্ট, শার্ট, ফতুয়া, কাতুয়া, উত্তরীয়, ব্যাগ, গহনাসহ পোশাক ও এক্সেসরিজের বিশাল সম্ভার শোরুমগুলো আলোকিত করেছে। সঙ্গে আরও পাবেন বাবা-ছেলে, মা-মেয়ের ম্যাচিং পোশাক, কাপল প্যাকেজ, ডুয়েট প্যাকেজ আর পরিবারের সবার জন্য একই ডিজাইনের ফ্যামিলি প্যাকেজ।

এ প্রসঙ্গে রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস বলেন, ‘সবসময় আমাদের মূল লক্ষ্য থাকে ক্রেতার পছন্দ, সন্তুষ্টি ও স্বাচ্ছন্দ্য। একসময় দুর্গাপূজার কেনাকাটার জন্য পার্শ্ববর্তী দেশের ওপর নির্ভর করতে হতো পুরোপুরি। যে কয়েকটি ফ্যাশন হাউস পোশাকশিল্পের নান্দনিক সব সৃষ্টি দিয়ে এই নির্ভরতা কমিয়েছে, রঙ বাংলাদেশ তার অন্যতম।’

পোশাকে কাপড়ের প্রাধান্য দেওয়া হয়েছে পেপার সিল্ক, হাফ সিল্ক, লিলেন ও নানা ধরনের সুতি। এবারের পূজায় কেনাকাটা আরও আনন্দময় করতে তারা দিয়েছে বিশেষ ঘোষণা। সব কেনাকাটায় ক্রেতারা পাবেন নিশ্চিত উপহার। অনলাইনে কিনলেও এ উপহার পাওয়া যাবে। সৌমিক দাস বলেন, ‘যে কোনো উৎসবে প্রিয়জনকে উপহার দিতে পছন্দ করি। সেজন্য আমাদের ক্রেতারাই রঙ বাংলাদেশের সবচেয়ে প্রিয়জন। তাই এবারের পূজায় তাদের জন্য দিচ্ছে সব কেনাকাটায় নিশ্চিত উপহার। আবার বাজেটের মধ্যেই কেনাকাটা করার বিষয়টিও দেখা যাবে আমাদের এ কালেকশনে।’

ওয়েব : www.rang-bd.com। যোগাযোগ: ০১৭৭৭৭৪৪৩৪৪।:

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২

১০

তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

১১

মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম ৩’, ৩৪ তারকাকে সামলানোর গল্প জানালেন পরিচালক

১২

পশ্চিমারা লুটপাট ও সহিংসতা ছাড়া কিছুই আনেনি: খামেনির উপদেষ্টা

১৩

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কেন ৩য় স্থানের দলকে পায়নি ব্রাজিল-আর্জেন্টিনা

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

১৫

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩

১৬

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

১৭

আসামির প্রক্সি দেওয়া সেই নারী ২ দিনের রিমান্ডে 

১৮

ফ্যামিলি কার্ডের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে: ডা. জাহিদ

১৯

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১

২০
X