তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ৩০ জুন ২০২৪, ১২:৪২ পিএম
প্রিন্ট সংস্করণ

পড়শীর ধামাকা

পড়শীর ধামাকা

সময়ের আলোচিত সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন তিনি। ‘এই দুটি চোখে’ শিরোনামে গানটির ভিডিও সাড়া ফেলেছে।

বিশেষ করে ক্রাইম-থ্রিলার গানচিত্রে গায়িকার উপস্থিতি মুগ্ধ করেছে শ্রোতাদের। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ।

বেশিরভাগ সময়েই বিগ বাজেটের মিউজিক ভিডিও উপহার দেন পড়শী। নির্মাণে থাকে ভিন্নতা। এবারও ব্যতিক্রম হয়নি। একেবারে ভিন্নরূপে হাজির হয়েছেন গায়িকা। ক্রাইম-থ্রিলার গল্পের ভিডিওটি নির্মাণ করেছেন সোহেল রাজ। আর এতে একজন মোস্ট ওয়ান্টেড আসামির ভূমিকায় দেখা গেছে পড়শীকে।

রাফ অ্যান্ড টাফ লুকে গায়িকার পারফরম্যান্স বেশ প্রশংসিত হচ্ছে মিউজিক ভিডিওতে। অ্যাকশন ও ক্রাইমের পাশাপাশি রোমান্স ও ড্যান্স স্টেপও রয়েছে এখানে এ গায়িকার। সব মিলিয়ে একটি পরিপূর্ণ প্যাকেজ পড়শীর ‘এই দুটি চোখে’।

এর আগে প্রতিটি গানের মিউজিক ভিডিওতেই পড়শীর অভিনয় নজর কেড়েছে। গানের বাইরে উৎসবভিত্তিক নাটকেও অভিনয় করে থাকেন তিনি। এবার ঈদের পরপর এ মিউজিক ভিডিওতে দর্শকরা পেলেন অন্য এক পড়শীকে।

এ ব্যাপারে গায়িকা বলেন, প্রতিটি গানের অডিওর পাশাপাশি ভিডিওতে গুরুত্ব থাকে আমার। এবারও তাই হয়েছে। গানের শুরু থেকে শেষ পর্যন্ত টুইস্ট খুঁজে পাবেন দর্শক। আমি নিজেও এরকম চরিত্রে অভিনয় করিনি আগে। সেদিক থেকে আমার অভিজ্ঞতাটিও ছিল দারুণ। সব মিলিয়ে গানচিত্রটি সবার ভালো লাগবে বলেই বিশ্বাস।

‘এই দুটি চোখে’ প্রকাশ পেয়েছে পড়শীর নিজের ইউটিউব চ্যানেলে। বর্তমানে স্টেজ শো, নতুন গান নিয়ে ব্যস্ত এ তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X