তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০৪:৪৮ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৩:৩৬ পিএম
প্রিন্ট সংস্করণ

আবুল হায়াতের ইচ্ছা...

আবুল হায়াতের ইচ্ছা...

একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী জাহানারা আহমেদকে নিয়ে বেশ কয়েক বছর আগে আরেক একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আবুল হায়াত একটি নাটক নির্মাণ করেছিলেন। সব মিলিয়ে যদি সময়-সুযোগ হয় আরও একবার একটি ভালো গল্প নিয়ে জাহানারা আহমেদকে নিয়ে নাটক নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন আবুল হায়াত।

এ নিয়ে আবুল হায়াত বলেন, ‘জাহানারা আপা বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের গর্ব। আমি তাকে নিয়ে বেশ কয়েক বছর আগে একটি নাটক নির্মাণ করেছিলাম। এরপর আসলে তাকে নিয়ে কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। তার শরীরটাও এখন আর আগের মতো ভালো নেই। আমারও ইচ্ছা আছে ভালো গল্প পেলে তাকে নিয়ে একটি শেষ নাটক নির্মাণ করতে চাই, যদি তিনি সুস্থবোধ করেন। তা না হলে তো সম্ভব নয়। এখন সময়ই বলে দেবে তাকে নিয়ে কাজটি আমি করতে পারব কি না। জাহানারা আপা ভীষণ গুণী একজন শিল্পী। তিনি নিজেও নাটক রচনা করেন, যে কারণে তার সঙ্গে কাজ করার আনন্দটাও অন্যরকম। আল্লাহ চাইলে যদি সময়-সুযোগ ব্যাটে-বলে মেলে তবে আরেকটি কাজ করার প্রবল ইচ্ছা রাখি। বাকিটা আসলে সময়ের ব্যাপার।’ এ বিষয়ে জাহানারা আহমেদ বলেন, ‘এরপর আসলে আমার যতদূর মনে পড়ে আর কোনো নাটকে অভিনয় করা হয়ে ওঠেনি। শরীর এখন ভালো নয়। আর কখনো অভিনয় করা হবে কি না, একমাত্র আল্লাহই জানেন।’ আবুল হায়াতের রচনা ও পরিচালনায় জাহানারা আহমেদ ‘বাবা তোমার হাতটা একটু ধরি’ নাটকে অভিনয় করেছিলেন। নাটকটি দেশের একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হয়েছিল। জাহানারা আহমেদ রচিত সর্বশেষ প্রচারিত ধারাবাহিক নাটক ছিল ‘লকেট’। এটি বিটিভিতে প্রচারিত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X