বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০২:৫৭ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০১:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ

সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বর্ষা

সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বর্ষা

ঢালিউডের গ্ল্যামারাস নায়িকা বর্ষা। কাজ করেন বেছে বেছে। আগে নিজেদের প্রযোজনা সংস্থার বাইরে অভিনয় করতেন না। গত বছর সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। স্বামী নায়ক-প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে ‘কিল হিম’ নামে একটি সিনেমায় অভিনয় করেন, যেটি প্রযোজনা ও পরিচালনা করেছেন এমডি ইকবাল। এ সিনেমার মাধ্যমে নায়িকা পরিচয় থেকেও বেরিয়ে আসেন বর্ষা। অভিনয় করেন এন্টিহিরো চরিত্রে। এ জন্য প্রশংসিতও হন এ অভিনেত্রী।

নির্মাতা শুরুতেই জানিয়েছেন, এ সিনেমার সিক্যুয়াল তৈরি করবেন। এবার শুরু হচ্ছে ‘কিল হিম’র দ্বিতীয় কিস্তির কাজ। স্ক্রিপ্টও রেডি। তবে এবার নায়িকা, নাকি খলনায়িকা ঠিক কোন চরিত্রে অভিনয় করছেন, সেটা এখনই বলতে নারাজ এ নায়িকা।

তিনি বলেন, বিষয়টি আপাতত সিক্রেট থাকুক। তবে চমক নিয়ে আসছি এটা বলতে পারি। ব্যতিক্রম তো বটেই। সিনেমায় অনন্ত থাকছেন তার চরিত্রের ধারাবাহিকতায়।’

এদিকে জাজ মাল্টিমিডিয়া থেকে নির্মিত হতে যাওয়া ‘চিতা’ সিনেমায় বর্ষা কাজ করছেন বলে নিশ্চিত করেছেন। ‘চিতা’য় যথারীতি থাকছেন অনন্ত জলিলও।

এদিকে বর্ষার হাতে রয়েছে ‘নেত্রী : দ্য লিডার’ নামে একটি অসমাপ্ত সিনেমার কাজ। এটি নির্মিত হচ্ছে তাদের নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে। এরইমধ্যে সিনেমাটি প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। এতে বর্ষাকে দেখা যাবে নাম ভূমিকায়। অনন্ত রয়েছেন তার বডিগার্ড হিসাবে। দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধবের পরিচালনায় নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করছেন ভারতের জনপ্রিয় কয়েকজন অভিনেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X