তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১২:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

উদ্বিগ্ন ববিতা...

উদ্বিগ্ন ববিতা...

দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে ভীষণ উদ্বিগ্ন প্রখ্যাত অভিনেত্রী ও প্রযোজক ববিতা। দেশের এই পরিস্থিতি নিয়ে বিদেশে বসেই হৃদয় কাঁদছে তার। সেখান থেকেই মোবাইল ফোনে নিজের উদ্বিগ্নের কথা জানান তিনি। গত ৯ আগস্ট ববিতা কানাডার উদ্দেশে দেশ ছাড়েন। তবে সেখানে গিয়েও তার মন একেবারেই ভালো নেই। বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ভীষণ মন খারাপ তার। তবে বন্যাদুর্গত এলাকার মানুষের সহযোগিতা করার জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ কেউ কেউ ব্যক্তিগতভাবে এগিয়ে আসছেন, এটাই অনেক সাহসের বিষয়, এমনই অভিমত ববিতার। ববিতা বলেন, ‘প্রতিটি মুহূর্ত কানাডায় অনেক উৎকণ্ঠা, উদ্বিগ্নতার মধ্য দিয়ে কাটছে। নানা সংবাদ মাধ্যমে তো খবর শুনছি, পাশাপাশি আমার পরিবারের সদস্যদের কাছ থেকেও আপডেট নিচ্ছি। বাংলাদেশে স্মরণকালের এই বন্যা প্রতিরোধে সব শ্রেণির মানুষ যেভাবে কাঁধে কাঁধ রেখে সম্মিলিতভাবে কাজ করছেন, তাতে আবারও প্রমাণিত হয় বাংলাদেশিরা নিজেদের জীবন বাজি রেখে কাজ করতে পারেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্যাদুর্গত এলাকায় গিয়ে বন্যাকবলিত মানুষদের উদ্ধার করছে, আবার তারা খাদ্যও সরবরাহ করছে। নিরাপদ জায়গায় এনে বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। কেউ কেউ ব্যক্তিগভাবে ফান্ড সংগ্রহ করে নানা ধরনের খাবার নিয়ে বন্যাদুর্গতদের পাশে থাকছেন। এই যে সবার মধ্যে বন্যাদুর্গতদের পাশে থাকার আন্তরিক প্রচেষ্টা—এটাই বাংলাদেশিদের চিরায়ত রূপ। আল্লাহর কাছে দোয়া করি দ্রুত যেন বন্যা থেকে আমরা পরিত্রাণ পাই।’ দীর্ঘদিন ববিতাকে নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না। তার কাছে বেশ কয়েকজন পরিচালক সিনেমার গল্প শোনাতেও গিয়েছিলেন। কিন্তু কোনো গল্পই তার মন ছুঁয়ে যায়নি। যে কারণে তাকে নতুন সিনেমায় দেখার সুযোগও হয়ে ওঠেনি। তবে ভালো গল্প পেলে আবারও রুপালি পর্দায় ফেরার ইচ্ছা আছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১০

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১১

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১২

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৩

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৪

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৫

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৬

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৭

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৮

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৯

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

২০
X