তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৩:১১ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০১:২৩ পিএম
প্রিন্ট সংস্করণ

কেয়ার কণ্ঠে ‘ভুলিতে পারি না তারে’

কেয়ার কণ্ঠে ‘ভুলিতে পারি না তারে’

সময়ের আলোচিত গায়িকা কেয়া চৌধুরী। তবে তিনি একজন ডেন্টিস্টও বটে। দুই পেশাতেই তার ভীষণ মনোযোগ। কোনোটার চেয়ে কোনোটার প্রতি তার হৃদয়ের টান কম নয়। চিকিৎসা তার পেশা, মানুষকে সেবা প্রদানের মধ্য দিয়ে নিজে সুখ অনুভব করেন। আর শ্রোতা-দর্শককে গান শুনিয়ে নিজে শান্তি পান কেয়া।

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী শাকিলা জাফরের কণ্ঠে ‘ভুলিতে পারি না তারে ভোলা যায় না’ গানটি এক বহুল শ্রোতাপ্রিয় গান। এ গান গাওয়া যে কোনো শিল্পীর পক্ষে সহজ কোনো বিষয় নয়। কারণ গানটি অনেক কঠিন একটি গান।

কঠিন এ গানটি এরই মধ্যে বৈশাখী টিভিতে প্রচারিত একটি অনুষ্ঠানে কেয়া শ্রোতা-দর্শককে গেয়ে শুনিয়েছেন। গানটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করার পর, এই গান গাইবার সাহস করার জন্য কেয়া প্রথমে সাধুবাদ পান। এরপর গানটি গাওয়ার জন্যও ভীষণ প্রশংসিত হন। নানানজন তার কণ্ঠে এই গান শুনে প্রশংসা করেন।

কেয়া চৌধুরীও ভীষণ অনুপ্রাণিত হন। বললেন, ‘শ্রদ্ধেয় শাকিলা জাফর ম্যাডাম আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী। একজন গায়িকা হিসেবে তিনি অসাধারণ, তার পার্সোনালিটিও আমাকে মুগ্ধ করে। বৈশাখী টিভিকে ধন্যবাদ আমাকে তাদের চ্যানেলে এই গানটি গাইবার সুযোগ করে দেওয়ার জন্য। যন্ত্রশিল্পীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। গানটি প্রচারের পর শ্রোতা-দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি আমি, তাতে সত্যিই অভিভূত। আমি ভাবতেও পারিনি যে এতটা সাড়া পাব।’

কেয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের হালিশহরে। গানে তার হাতেখড়ি মৃদুল দাসের কাছে। তারপর মিহিল লালা ও মোস্তফা কামালের কাছে তালিম নিয়েছেন। বর্তমানে সুজিত মোস্তফার কাছেও তালিম নিচ্ছেন। কেয়া যখন উচ্চ মাধ্যমিকে পড়তেন তখন তার বাবা জয়দেব দাস কিডনি জটিলতায় মারা যান। তার মা আদরী দাস, চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। কেয়ার স্বামী শুভ চৌধুরী ও তাদের একমাত্র সন্তান স্নেহা। উল্লেখ্য, ‘ভুলিতে পারি না তারে...’ গানটি লিখেছেন ও সুর করেছেন শুভ্র দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X