তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ পিএম
প্রিন্ট সংস্করণ

ভালোবাসার নতুন গল্পে তৃপ্তি

ভালোবাসার নতুন গল্পে তৃপ্তি

সময়টা ভালোই যাচ্ছে বলিউডের নিউ সেনসেশন তৃপ্তি দিমরির। একের পর নতুন সিনেমায় নাম লেখাচ্ছেন তিনি। হাতে আছে বিজ্ঞাপনের ব্যস্ততা। করছেন মিউজিক ভিডিও। এবার আরও একটি নতুন সিনেমায় নাম লেখালেন তিনি, যেটির নাম এখনো ঠিক হয়নি। এতে তৃপ্তির বিপরীতে অভিনয় করবেন কার্তিক আরিয়ান।

সিনেমাটির শিরোনাম এখনো ঠিক হয়নি। তবে এটি একটি মিউজিক্যাল লাভ স্টোরির গল্পে নির্মাণ হবে। টি সিরিজের ব্যানারে সিনেমাটি নির্মাণ করবেন বলিউডের প্রভাবশালী নির্মাতা অনুরাগ বসু।

বলিউডভিত্তিক গণমাধ্যম পিঙ্কভিলার তথ্যমতে, এ মাসের শেষের দিকে নতুন এ সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে। শুটিং শুরুর আগেই সিনেমার নাম ঘোষণা করা হবে।

বর্তমানে কার্তিক আরিয়ান ও তৃপ্তি দুজনই ব্যস্ত আছেন আগামী দীপাবলিতে মুক্তি পেতে যাওয়া ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার শেষ সময়ের শুটিং নিয়ে। এ ছাড়া নির্মাতা অনুরাগ ব্যস্ত আছেন তার ‘মেট্রো... ইন দিনো’ সিনেমার শুটিং নিয়ে। কিছুদিনের মধ্যেই এ সিনেমার কাজও শেষ হতে চলেছে। এতে অভিনয় করছেন সারা আলি খান, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, ফাতিমা সানা শেখ ও কে কে মেননের মতো তারকা। এর মধ্যেই নির্মাতার নতুন সিনেমার ঘোষণা এসেছে। নতুন এই মিউজিক্যাল সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন প্রীতম চক্রবর্তী। সিনেমাটি ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১০

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১১

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৩

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৪

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৮

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৯

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

২০
X