তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৭ পিএম
প্রিন্ট সংস্করণ

একের পর এক নাটকে জুটি শামীম-সামান্তা

একের পর এক নাটকে জুটি শামীম-সামান্তা

অভিনেতা শামীম হাসান সরকার সাবলীল অভিনয়ের কারণে দর্শক নন্দিত হয়েছেন। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে অনেকেই তারকা বনে গেছেন। নতুনভাবে আরও একজন শিল্পীর সঙ্গে শামীমের জুটি গড়ে উঠছে। তিনি সামান্তা পারভেজ। প্রথম মাবরুর রশীদ বান্নাহর নির্দেশনায় ‘হাউজ হাজব্যান্ড’ নাটকে অভিনয় করেন তারা। তাদের অভিনীত প্রকাশিত সবশেষ আলোচিত নাটক ছিল আনিসুর রহমান রাজীব পরিচালিত ‘বিসিএস’। এ ছাড়া আরও আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘কালা’, ‘মায়া’, ‘প্রিয় লিডার’, ‘ঘুম’, ‘ঢাকায় টাকা উড়ে’, ‘ফাটাফাটি নাইকা’, ‘খাঁটি বাঙালি পরিবার’, ‘পছন্দের জামাই’ ইত্যাদি। প্রচারের অপেক্ষায় আছে ‘ঘরে বাইরে’, ‘চিল ম্যান’, ‘প্রাইমারি মাস্টার’ ইত্যাদি। তবে এরই মধ্যে প্রকাশিত হয়েছে শহীদ উন নবী পরিচালিত ‘আয়নানামা’ নামের একটি নাটক। অমিত হাসান রচিত এই নাটকটি গত ২৪ সেপ্টেম্বর এনটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। প্রথমদিন থেকেই নাটকটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছেন যারা অভিনয় করেছেন তারা সবাই। মূলকথা, দর্শকের কাছে একটু একটু করে প্রিয় হয়ে উঠছেন শামীম-সামান্তা জুটি। সামান্তা পারভেজ বলেন, ‘শামীম ভাইয়ের সঙ্গে প্রথম কাজ থেকেই আমাদের কাজের বোঝাপড়াটা চমৎকার। আর এর মধ্যে তো আরও অনেক কাজ করেছি। তিনি খুব ভালো একজন অভিনেতা। ভীষণ সহযোগিতা পরায়ণও বটে। আমাদের জুটির কাজগুলো দর্শকের কাছে ভালো লাগছে, দর্শকের প্রতিক্রিয়া পাচ্ছি—এটা আসলে সত্যিই অনেক ভালো লাগার। এর আগে বিসিএস নাটকটির জন্য দারুণ সাড়া পেয়েছি। নতুন নাটক আয়নানামা প্রকাশ হলো মাত্র দুদিন। আশা করছি এ নাটকটিও দর্শকের ভালো লাগবে।’ এদিকে আগামী ৩১ সেপ্টেম্বর সামান্তা মোশাররফ করিমের বিপরীতে আরও একটি নাটকের কাজ করতে যাচ্ছেন। এর আগে তিনি মোশাররফ করিমের সঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X