তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৩:৩০ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০১:১০ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রথমবার একসঙ্গে তানভীর-অলংকার

প্রথমবার একসঙ্গে তানভীর-অলংকার

গোলাম কিবরিয়া তানভীর। বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন দর্শকপ্রিয় অভিনেতা। দীর্ঘদিন ধরেই তিনি নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। এদিকে অভিনেত্রী অলংকার চৌধুরী। বর্তমান সময়ে তার ব্যস্তও অনেকের থেকে বেশি। কাজ করছেন ছোট পর্দার জনপ্রিয় সব অভিনেতার সঙ্গে। তবে গোলাম কিবরিয়া তানভীরের সঙ্গে জুটি বেঁধে কাজ করা হয়নি তার। এবার জুটি হয়ে আসছেন তারা।

অলংকার এবার তানভীরের বিপরীতে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘শেষ হয়েও হলো না শেষ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এআর সাইম মৃধা। তবে নাটকটি কোন টিভি চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে প্রচার হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

নতুন এ নাটক নিয়ে তানভীর বলেন, ‘নাটকটির গল্প একেবারেই অন্যরকম। সচরাচর এ ধরনের গল্প নিয়ে নাটক হতে দেখিনি আমি। আমার কাছে পরিচালকের গল্প, ভাবনা এবং তার নির্মাণ ভালো লেগেছে। আর অলংকার তো আগের চেয়ে অভিনয়ে বেশ ভালো করছে, নিজের মতো করেই ভীষণ শ্রম ও মেধা দিয়ে এগিয়ে যাচ্ছে। কাজের প্রতি তার ডেডিকেশন ও একাগ্রতা আমাকে মুগ্ধ করেছে। আগামীতে সে আরও ভালো করবে বলে আমার বিশ্বাস।’

নাটকটি নিয়ে অলংকার চৌধুরী বলেন, ‘তানভীর ভাইয়ার সঙ্গে এর আগে ধারাবাহিক একটি নাটকে এক-দুটি দৃশ্যে অভিনয় করার সুযোগ হয়েছিল। আর এ নাটকে আমরা দুজনই প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছি। তানভীর ভাই ভীষণ বিনয়ী, হাস্যোজ্জ্বল এবং শতভাগ সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। তার সঙ্গে প্রতিটি ফ্রেমে অভিনয় আমি দারুণ উপভোগ করেছি। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ এ নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী অলংকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত সময়ের কী পরিমাণ ঋণ পরিশোধ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, নেপথ্যে কী

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

আশুরা : করণীয় ও বর্জনীয়

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

১০

একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

১১

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

১২

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ, হবে ১৫ সমঝোতা সই

১৩

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১৪

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

১৫

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

১৬

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

১৭

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৮

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

১৯

দীনেশ ত্রিবেদীকে কেবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিল ভারত সরকার

২০
X