তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

আজ ‘তোমাকে ভালোবাসার পর’

‘তোমাকে ভালোবাসার পর’ নাটকে রিয়া মনি ও সফল খান। ছবি: সংগৃহীত
‘তোমাকে ভালোবাসার পর’ নাটকে রিয়া মনি ও সফল খান। ছবি: সংগৃহীত

ভিন্ন ধাঁচের এক গল্প নিয়ে নির্মিত নাটক ‘তোমাকে ভালোবাসার পর’। আজ শুক্রবার বিকেল ৩টায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে। নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার।

এর গল্পে দেখা যাবে মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে, যে সফলতার সঙ্গে তার জীবন উপভোগ করছেন। কিন্তু তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না। এর কারণ তার চারপাশের মানুষের জীবন দেখে সে অবাক। যারা দিনের পুরো সময় শুধু মোবাইলে ফোনে ব্যস্ত থাকেন, যা দেখে তার মোবাইল ফোন ব্যবহারের ওপর অনীহা তৈরি হয় এর কারণে নানা সময় তাকে সমস্যায়ও পড়তে হয়। এমনই এক গল্পে নির্মিত হয়েছে ‘তোমাকে ভালোবাসার পর’।

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সফল খান ও রিয়া মনি। এমন একটি গল্পে অভিনয় করে দুজনই বেশ উচ্ছ্বসিত।

সফল খান বলেন, ‘এটি দারুণ এক্সপেরিয়েন্স। মোবাইল ফোনহীন একটা লাইফ কেমন হলো, তা পুরোদমে উপভোগ করলাম এর শুটিংয়ে। আমি মোবাইল ফোন টাচই করিনি শুটিংয়ের তিন দিন। আশা করছি কাজটি দর্শকদের ভালো লাগবে।’

রিয়া মনি বলেন, ‘আমি রিয়েল লাইফে যেমন ঠিক তেমনি ক্যারেক্টার প্লে করেছি। আশা করছি কাজটা অন্যরকম একটা ভাইব দেবে। নতুন এক অভিজ্ঞতা হয়েছে।’

নিজের এ নাটক নিয়ে আশাবাদী নির্মাতা মাহমুদ দিদার। তিনি বলেন, ‘নতুনদের নিয়ে কাজ করার প্রবণতা একেবারে শুরু থেকেই ছিল আমার। আশা করছি দর্শক কাজটা ভালোভাবেই নেবেন। দুজন তরুণ অভিনেতা দুর্দান্ত কাজ করেছেন।’

এ দুজন ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন রোজী সেলিম, তুহিন রহমান ও খন্দকার হিমেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X