তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০২:৫০ পিএম
প্রিন্ট সংস্করণ

মোশাররফ-মিমের ‘শাদী মোবারক’

মোশাররফ মিমের ‘শাদী মোবারক’। ছবি : সংগৃহীত
মোশাররফ মিমের ‘শাদী মোবারক’। ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও মিম চৌধুরী অভিনীত বেশ কিছু নাটক দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। এবার পরিচালক শামীম জামানের নতুন ধারাবাহিক ‘শাদী মোবারক’-এ দেখা যাবে তাদের। নাটকটিতে মোশাররফ করিম ও মিম স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। এটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন।

মোশাররফ করিম বলেন, মিম ভালো অভিনয় করে। আরও ভালো করার প্রবল চেষ্টা আর আগ্রহ আছে তার। অন্যদিকে মিম চৌধুরী বলেন, মোশাররফ ভাই একজন ন্যাচারাল অ্যাক্টর। একজন এনার্জেটিক অভিনেতাই বলব আমি। তার সঙ্গে অভিনয় করতে হলে বেশ সচেতন থাকতে হয়, সহশিল্পীকেও এনার্জেটিক হতে হয়। তা না হলে মোশাররফ ভাইয়ের সহশিল্পীর অভিনয় হয়ে ওঠে না। তো ভাইয়ার সঙ্গে অভিনয় করাটা আমি সবসময়ই ভীষণ উপভোগ করি। আমি মনে করি তিনি অভিনয় শেখার একটি প্রতিষ্ঠানও বটে। কারণ তিনি অভিনয় দুনিয়া সম্পর্কে এত জানেন, যা আমাকে রীতিমতো বিস্মিত করে।’

তিনি আরও বলেন, শামীম জামান ভাই নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা, নির্মাতাও বটে। ভীষণ খুঁতখুঁতে একজন পরিচালক। আমার ভীষণ ভালোলাগে তার নির্দেশনায় অভিনয় করতে।

জানা গেছে, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।

এদিকে ফজলুর কবির তুহিনের ‘বিলডাকিনি’ সিনেমায় প্রথমবার প্লেব্যাক করেছেন মোশাররফ করিম। ‘ভালো ভালো লাগে না’ এমন শিরোনামের গানটির কথা ও সুর মোশাররফ করিমের। গানটি এরই মধ্যে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

১০

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

১১

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

১২

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

১৩

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

১৪

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

১৫

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১৬

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১৭

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১৮

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

২০
X