তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩৭ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

সোহেল মেহেদীকে তারকাদের অনুপ্রেরণা

সোহেল মেহেদীকে তারকাদের অনুপ্রেরণা

সংগীতশিল্পী সোহেল মেহেদী। গান নিয়ে বছরজুড়েই ব্যস্ততা রয়েছে তার। সংগীতের বাইরে এবার ‘ইম্পেরিয়াল লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’ নামে যাত্রা শুরু করেছে তার নতুন একটি প্রতিষ্ঠান। যার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের সংগীতের বড় দুই তারকা।

২২ জানুয়ারি রাজধানী উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারের পঞ্চম তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে সোহেল মেহেদীর পরিচালনায় ‘ইম্পেরিয়াল লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র। আনুষ্ঠানিক যাত্রার শুভক্ষণে তাকে শুভকামনা জানাতে উপস্থিত হয়েছিলেন আঁখি আলমগীর ও আসিফ আকবর। সে সময় সোহেল মেহেদীকে শুভেচ্ছা জানাতে আরও উপস্থিত হয়েছিলেন রঙ্গন মিউজিকের কর্ণধার ও প্রখ্যাত গীতিকার জামাল হোসেন, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ, জনপ্রিয় শিল্পী আলম আরা মিনু, প্রজন্মের শ্রোতাপ্রিয় গায়িকা বাঁধন সরকার পূজাসহ আরও অনেকে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোহেল মেহেদীর শ্বশুর বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার।

অনুষ্ঠানে আসিফ আকবর বলেন, ‘আমাদের সবার প্রিয় সোহেল মেহেদী ভাই এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আছেন, নিঃসন্দেহে এটা আমাদের জন্য গর্বের বিষয়। সত্যি বলতে কি, গানের মানুষ গানের বাইরে আর অন্যকিছু নিয়ে ভাবতে চান না বা ভাবতে পারেনও না। কিন্তু সোহেল ভাই যে সাহসটা করেছেন, তা সাধুবাদ জানানোর মতো। সোহেল ভাইয়ের সঙ্গে আরও যারা এ ব্যবসায় সম্পৃক্ত আছেন; তাদের জন্য অনেক শুভকামনা রইল।’

এ সময় আঁখি আলমগীর বলেন, ‘যেহেতু আমি রাজধানীর উত্তরার বাসিন্দা, তাই উত্তরায় ইম্পেরিয়াল লাউঞ্জ হওয়াতে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১০

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১১

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১২

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৩

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৪

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৬

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৭

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৮

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৯

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

২০
X