তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৫ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৫ পিএম
প্রিন্ট সংস্করণ

ঈদে মাহিরার ‘লাভ গুরু’

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। কাজের মাধ্যমে তিনি এখন দেশটির গ্লোবাল তারকা। কাজ ছাড়াও নানা সময় ব্যক্তিজীবন নিয়ে তিনি থাকেন আলোচনায়। তবে এবার নতুন সিনেমার খবর দিয়ে সংবাদের শিরোনাম হলেন মাহিরা। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা। নাম ‘লাভ গুরু’।

আরব নিউজের সূত্রে জানা যায়, এ সিনেমার কাজ ২০২৪ সালের শেষের দিকে শুরু করেন পাকিস্তানি এ সুপারস্টার। যার কাজ এখনো চলমান।

পাকিস্তান ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে এর শুটিং হবে। সিনেমায় মাহিরা পাকিস্তানের আরেক তারকা হুমায়ুন সাঈদের বিপরীতে অভিনয় করবেন।

সিনেমার লন্ডন অংশের শুটিং সম্পন্ন করে মাহিরা সম্প্রতি পাকিস্তানে এসেছেন। এরপর দেশটির একটি সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা নিয়ে বললেন, “লন্ডনে আমাদের ‘লাভ গুরু’ সিনেমার শুটিং চলাকালে দর্শকের অসম্ভব ভালোবাসা পেয়েছি। অনেকে নিজে থেকে সিনেমাটি নিয়ে আমাদের কাছ থেকে আপডেট নিয়েছে। তারা এতটাই উচ্ছ্বাস দেখিয়েছে যে, এটি কবে মুক্তি পাবে তাও আগ্রহ নিয়ে জানতে চায়। তাই আশা করি ঈদে সিনেমাটি মুক্তির পর দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাব।”

‘লাভ গুরু’ সিনেমাটি পরিচালনা করছেন নাদিম বেগ। সিনেমায় মাহিরা ছাড়াও আরও আছেন পোলিশ অভিনেত্রী নাতালিয়া জানোসজেক, রামসা খান, মারিনা খান, আহমেদ আলি খানের মতো তারকা।

পাকিস্তানের জনপ্রিয় এ অভিনেত্রী শাহরুখ খানের বিপরীতে ২০১৭ সালে ‘রইস’ সিনেমায় অভিনয়ের পর ভারতেই জনপ্রিয়তা পান।

অবশ্য রাজনৈতিক কারণে এরপর আর বলিউডের সিনেমায় দেখা যায়নি তাকে। তবে ব্যস্ততা আছে পাকিস্তানি ইন্ডাস্ট্রিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১০

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১২

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৩

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৪

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৫

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৬

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৭

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৮

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৯

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

২০
X