তামজিদ হোসেন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম
প্রিন্ট সংস্করণ

বছরজুড়ে শ্রুতির জাদু

বছরজুড়ে শ্রুতির জাদু

বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি ‘মাল্টি-ট্যালেন্টেড স্টার’খ্যাত অভিনেত্রী শ্রুতি হাসান। একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে জয় করে নিয়েছেন লাখো দর্শকের হৃদয়। তবে এ বছর সিনে-ইন্ডাস্ট্রিতে তাক লাগিয়ে দিতে চলেছেন এ অভিনেত্রী। চলতি বছর মুক্তি পেতে চলেছে শ্রুতির অভিনীত তিনটি সিনেমা। কালবেলার আজকের আয়োজনে থাকছে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর গল্প। লিখেছেন তামজিদ হোসেন

কুলি

এ বছর রজনীকান্তর সঙ্গে ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসছেন শ্রুতি হাসান। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এ চলচ্চিত্রটির অন্যতম মূল চরিত্র তিনি। অ্যাকশন থ্রিলার ছবিটিতে তার অভিনীত চরিত্রের নাম ‘প্রীতি’। এরই মধ্যে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে এবং ধারণা করা হচ্ছে, প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে চলতি বছর ১২ এপ্রিল।

সালার পার্ট ২

২০২৩ সালে ভারতীয় বক্স অফিসে ঝড় তোলে প্রভাস ও শ্রুতি হাসান অভিনীত ‘সালার’ সিনেমা। দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে প্রভাস ও শ্রুতির অভিনীত সালার পার্ট ২। এটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। সবকিছু ঠিকঠাক থাকলে চলচ্চিত্রটি মুক্তি পাবে চলতি বছর ১৪ নভেম্বরে।

জন নায়ক

৬৯তম সিনেমা জন নায়কে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারে ইতি টানতে চলেছেন বিজয় থালাপাতি। অভিনেতার ক্যারিয়ারের শেষ এ সিনেমায় তার সঙ্গে পর্দায় দর্শক মাতাতে আসছেন শ্রুতি হাসান। জানা যায়, বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন এ অভিনেত্রী। সিনেমাটি রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত হতে চলেছে। জানা যায়, সিনেমার শুটিং চলমান রয়েছে। তবে প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ এখনো নিশ্চিত করেননি নির্মাতা এইচ বিনোথ। সবকিছু ঠিকঠাক থাকলে চলচ্চিত্রটি চলতি বছর অক্টোবরে মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরুস্কৃত করল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১০

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১১

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১২

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১৩

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১৪

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১৬

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৭

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৮

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৯

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

২০
X