তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০২:২২ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৯:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

ঈদের বিশেষ নাটকে অপূর্ব-ফারিণ

ঈদের বিশেষ নাটকে অপূর্ব-ফারিণ

নাটক ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই নাম জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। ব্যস্ততা আছে তাদের ওটিটিতেও, যা উৎসব এলে বেড়ে যায় কয়েকগুণ। ব্যস্ততার এ ধারাবাহিকতা আসন্ন ঈদুল ফিতরেও বজায় আছে ছোট পর্দার বড় এ দুই তারকার।

এবারের ঈদে অপূর্ব-ফারিণের আলাদা আলাদা বেশ কয়েকটি নাটক প্রচারের তালিকায় রয়েছে। তবে জুটি বেঁধেও তারা ধরা দেবেন দর্শকের সামনে। যার মধ্যে সম্প্রতি একটি বিশেষ নাটকের শুটিং সম্পন্ন করেছেন এ দুই তারকা। সৈয়দ শাকিল পরিচালিত বিশেষ এ নাটকের নাম ‘কোন এক বসন্ত বিকেল’। যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে অপূর্ব ও ফারিণকে। নাটকটি নিয়ে নির্মাতা জানান, এর গল্পই ঈদের দর্শক টানবে বলে আশাবাদী তিনি। এ ছাড়া অপূর্ব ও ফারিণের আলাদা ফ্যানবেজ রয়েছে। তাদের ভালোবাসায় নাটকটি সবার মধ্যে ছড়িয়ে যাবে বলে ধারণা তার।

এ সময় নির্মাতা আরও বলেন, ‘একটা রোমান্টিক গল্পের নাটক ‘কোন এক বসন্ত বিকেল’। আমরা টিম হিসেবে চেষ্টা করেছি একটা সুন্দর বসন্তের মতো কাজটা করার। দর্শকের ভালো লাগলে আমাদের এ চেষ্টাটা সার্থক হবে।’

এদিকে ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। রোমান্টিক ও কমেডি গল্পের এ সিনেমায় জুটি বেঁধেছেন অপূর্ব ও ফারিণ। কাজল আরেফিন অমি পরিচালিত ফিল্মটির টিজার এরই মধ্যে প্রকাশিত পেয়েছে। ৫৯ সেকেন্ডের টিজারে এক জমজমাট বিনোদনধর্মী কনটেন্টের আভাস পাওয়া গেছে। টিজার দেখে গল্প সম্পর্কে আন্দাজ করা যায়নি তবে এর চুম্বক অংশ দেখিয়ে চরিত্রগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন নির্মাতা। তারকাবহুল এ ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু প্রমুখ।

এদিকে সঞ্জয় সমদ্দারের পরবর্তী সিনেমা ‘ইনসাফ’-এ শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধবেন তাসনিয়া ফারিণ, যার শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। বর্তমানে তিনি তিন ফরম্যাটেই ব্যস্ত সময় পার করছেন। অভিনেতা অপূর্বরও একই রকম ব্যস্ততা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X