তামজিদ হোসেন
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ পিএম
প্রিন্ট সংস্করণ

দর্শক আমাকে মনে রেখেছেন : দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি। ছবি : সংগৃহীত
প্রার্থনা ফারদিন দীঘি। ছবি : সংগৃহীত

শৈশবে কাবুলিওয়ালা দিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করা প্রার্থনা ফারদিন দীঘি। বহু হিট সিনেমা উপহার দেওয়ার মধ্য দিয়ে নিজেকে ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এম রহিম পরিচালিত সিনেমা ‘জংলি’ তে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন তিনি। সিনেমাটি নিয়ে দর্শকদের সাড়া এবং আবেগঘন প্রতিক্রিয়ায় দারুণ অভিভূত এই সুন্দরী।

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কালবেলাকে দীঘি বলেন, ‘অনেক বছর পর ঈদে জংলি এসেছে। সিনেমা দেখার পর দর্শকদের যে প্রতিক্রিয়া পেয়েছি, তা সত্যিই আমার কাছে বড় প্রাপ্তি। দর্শক আমাকে মনে রেখেছেন, তারা আমার চরিত্রটিকে ভালোবেসেছেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। আমি কৃতজ্ঞ তাদের প্রতি।’

তিনি আরও বলেন, হল পরিদর্শনের সময় দেখেছি, কেউ কাঁদছেন, কেউ কাহিনির সঙ্গে নিজেকে মিলিয়ে নিচ্ছেন। এটা দেখে বোঝা যায়, আমরা যে গল্পটা বানিয়েছি, সেটা দর্শকের হৃদয় ছুঁয়েছে।

এদিকে সিনে-পাড়ায় সিনিয়র আর্টিস্ট ডাকার বিষয়ে দীঘি বলেন, আপনারা জানেন আমি খুব ছোটবেলা থেকে অভিনয় করেছি। এ হিসেবে সবাই দুষ্টুমি করে আমাকে সিনিয়র আর্টিস্ট হিসেবে ডাকে এবং এতে অবশ্য আমার ভালোও লাগে।

ঈদে কোন কোন সিনেমা কম্পিটিশনে এগিয়ে থাকবে এ বিষয়ে জানতে চাইলে অভিনেত্রী বলেন, সিনেমাগুলোকে কম্পিটিশনের চোখে কেন দেখতে হবে? আমার মনে হয়, ছবিগুলোকে নিজেদের মতোই দেখি না। আমাদের সিনেমা বরবাদ, আমার সিনেমা জংলি, আমাদেরি সিনেমা দাগি। সবই কিন্তু আমাদেরই সিনেমা। এক হল থেকে বেরিয়ে আরেকটা হল—এ যদি আমাদের দেশের সিনেমায় দেখা যায় সেটাতেই কিন্তু আনন্দ। দীঘিকে সবশেষ দেখা যায় নির্মাতা রেজাউর রহমানের পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম ‘থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স’। এ ওয়েব ফিল্মে তার পাশাপাশি অভিনয় করেছেন সায়েদ জামান শাওন, কারিনা কায়সার, গোলাম কিবরিয়া তানভীরসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের উপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১০

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১১

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১২

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৩

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৪

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৫

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৬

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৭

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১৮

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১৯

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

২০
X