তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম
প্রিন্ট সংস্করণ

ফের শিবানি শিবাজি রূপে রানী

ফের শিবানি শিবাজি রূপে রানী। ছবি : সংগৃহীত
ফের শিবানি শিবাজি রূপে রানী। ছবি : সংগৃহীত

বলিউডের রুপালি পর্দা কাঁপিয়ে ফের আসছেন সেই আগুনচোখা সাহসিনী শিবানি শিবাজি রায়। হ্যাঁ, আবারও তেজস্বী পুলিশ অফিসারের ভূমিকায় ফিরছেন রানী মুখার্জী। তবে এবার আরও ভয়ংকর, আরও রুদ্ধশ্বাস অভিযানের প্রতিশ্রুতি নিয়ে পর্দায় দেখা যাবে তাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এরই মধ্যে ছবির শুটিং শুরু করে হয়েছে। রানী গত ২৬ মার্চ মুম্বাইয়ের ভিলে পারলের গোল্ডেন টোব্যাকো ফ্যাক্টরিতে শুটিং শুরু করেছেন। সিনেমার ইউনিটটি সেখানে এক সপ্তাহ অবস্থান করে এবং অভিনেত্রীর সঙ্গে একাধিক দৃশ্য ধারণ করে।

আরও জানা যায়, এই সপ্তাহে ছবির শুটিং স্থানান্তর করা হয়েছে আন্ধেরির যশ রাজ স্টুডিওতে। ছবির কিছু মারধরের দৃশ্য এখানে ধারণ করার পরিকল্পনা রয়েছে। সিনেমার নির্মাতা অভিরাজ এই পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য ধারণের পরিকল্পনা করেছেন এবং বর্তমানে যে অংশগুলো ধারণ করা হচ্ছে, সেগুলো ছবির কাহিনির দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে মারদানি ও মারদানি ২-তে যথাক্রমে মানব পাচার ও যৌন সহিংসতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়েছিল, তবে এবার মারদানি ৩-এ আরও বাস্তবধর্মী ও ঘরোয়া প্রেক্ষাপটে আঘাত হানবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ছবির প্রধান নায়ক ও খলনায়কের ভূমিকায় কারা অভিনয় করছেন, তা নিয়ে নির্মাতা এখনো মুখ খোলেননি।

গত বছরের ডিসেম্বরে মারদানি ৩ নির্মাণের ঘোষণা করে যশ রাজ ফিল্মস। ছবি নির্মাণের ঘোষণার সময় রানী একটি আনুষ্ঠানিক বিবৃতিতে নিজের উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন।

সে সময় তিনি বলেন, পুলিশের পোশাক পরে আবার শিবানীর চরিত্রে অভিনয় করা সবসময়ই বিশেষ। এই চরিত্রটি আমাকে শুধুই ভালোবাসা দিয়েছে।

তিনি আরও বলেন, ‘মারদানি ৩’-তে এই সাহসী পুলিশ অফিসারের চরিত্রে আবার অভিনয় করতে পেরে আমি গর্বিত। এটি আমার তরফ থেকে সেইসব নিঃস্বার্থ, সাহসী, অচেনা পুলিশের প্রতি শ্রদ্ধার নিদর্শন, যারা প্রতিদিন আমাদের নিরাপদ রাখতে নিজেদের জীবন উৎসর্গ করে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

১১

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১২

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১৩

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১৪

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৫

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৬

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৮

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৯

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X