শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১১:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

ভারতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন আনুশকা

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বিয়ের পর থেকেই আছেন অভিনয় থেকে দূরে। যে দূরত্ব সন্তান জন্মের পর বেড়েছে আরও। বি-টাউনের পর এবার দেশের সঙ্গেই দূরত্ব বাড়াতে যাচ্ছেন তিনি। যার কারণ নিয়ে সম্প্রতি কথাও বলেছেন এই নায়িকা, জানিয়েছেন সন্তানদের জন্যই লন্ডনে দ্বিতীয় বসতি গড়তে যাচ্ছেন তারা। বেশ কয়েক বছর ধরেই ভারতের বাইরে নিজেদের স্থায়ী বসবাসের পরিকল্পনা করছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও আনুশকা শর্মা, যা নিয়ে দেশটির গণমাধ্যমেও প্রকাশিত হয় সংবাদ। এবার জানা গেল দেশের সঙ্গে এরই মধ্যে দূরত্ব বাড়াচ্ছেন আনুশকা। এর কারণ সন্তানদের নিরাপত্তা ও নিজেদের মতো করে জীবন উপভোগ করতে না পারা। এ বিষয়ে কিছুদিন আগে মাধুরী দীক্ষিতের পডকাস্টে অতিথি হয়ে এসে বিস্তারিত কথা বলেন এ তারকা দম্পতি। সেই আড্ডায় উঠে আসে তাদের বিদেশে দ্বিতীয় সংসারের বিভিন্ন বিষয়। যে পডকাস্টে মাধুরীর চিকিৎসক স্বামী শ্রীরাম নেনেও যুক্ত ছিলেন। তিনি পরে সাংবাদিকদের জানান, সন্তানদের নিরাপদ জীবন দিতে এবং নিজেদের ব্যক্তিগত জীবন গোপনে রাখতেই আনুশকার এ সিদ্ধান্ত।

একইভাবে তাদের ছেলেমেয়েকে নিয়েও সংবাদমাধ্যমের অতিরিক্ত কৌতূহল। এগুলো তাদের ভালো লাগছে না। বিদেশে কিন্তু এই অহেতুক আগ্রহ দেখানোর স্বভাব কারও মধ্যে নেই। তাই ভারতে স্থায়ীভাবে তাদের এখন আর থাকার মানসিকতা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১০

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১১

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১২

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৩

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১৪

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৬

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৭

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৮

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৯

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

২০
X