বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিরক্ত আনুশকা

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন। খবরের শিরোনামেও দেখা যায় না সেভাবে। এবার মেজাজ হারিয়ে হলেন সংবাদের শিরোনাম। খবর : এবিপি লাইভ

ঘটনাটি ঘটেছিল টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের খেলাকে কেন্দ্র করে। এদিন দর্শকে ভরা ছিল গ্যালারি। স্বামী বিরাট কোহলির খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন এ নায়িকা। সেখানেই এক ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটি হয় এই অভিনেত্রীর।

যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। তবে কী বিষয়ে সেই ব্যক্তির সঙ্গে তর্কে জড়ান অনুশকা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি যে চরম বিরক্ত হয়েছেন সেটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে।

অনুশকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছে জিরো সিনেমায়। এ ছাড়া কালা সিনেমায় একটি ক্যামিও চরিত্রেও হাজির হন তিনি।

তবে মুক্তির অপেক্ষায় রয়েছে চাকদা এক্সপ্রেস সিনেমা। এতে ভারতের নারী কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করবেন তিনি। এটি নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে। এটি পরিচালনা করেছেন প্রসিত রায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১০

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১২

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৩

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৪

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৫

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৬

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৭

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৮

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৯

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

২০
X