তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৫০ পিএম
প্রিন্ট সংস্করণ

ভিউ নেগেটিভ শব্দ হতে পারে না : নিলয় আলমগীর

অভিনেতা নিলয় আলমগীর। ছবি: সংগৃহীত
অভিনেতা নিলয় আলমগীর। ছবি: সংগৃহীত

নাটক ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা নিলয় আলমগীর। অভিনয় দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। নির্মাতাদের কাছে বেড়েছে তার চাহিদাও। বলতে গেলে ছোট পর্দার বেশিরভাগ নির্মাতাই তাকে নিয়ে করতে চান নাটক। কারণ নিলয় মানেই ইউটিউব ফেসবুকে কোটি কোটি ভিউ।

সম্প্রতি কালবেলার সঙ্গে একান্ত আলাপকালে দেশের নাটক ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা ও ভিউ নিয়ে কথা বলেছেন এই অভিনেতা। শুরুতেই নিলয় বলেন, ‘বর্তমানে দেশের নাটকের গুণগত মানের উন্নতি হয়েছে। বেড়েছে কাজের বাজেট। গল্পতেও হয়েছে উন্নতি। ইউটিউব ফেসবুকে নাটকের ভিউও বৃদ্ধি পেয়েছে অনেক। যার কারণে দেশ ও দেশের বাইরেও প্রশংসিত হচ্ছে আমাদের কাজগুলো। এটি অবশ্যই ভালো দিক। এতে সবাই কাজের প্রতি আরও বেশি আগ্রহী হয়েছেন। যাতে করে আমাদের ইন্ডাস্ট্রিও এগিয়ে যাচ্ছে।’

এ সময় নিলয়ের জানতে চাওয়া হয় ভিউয়ের জন্য অনেকেই দুর্বল গল্পে নাটক নির্মাণ করছেন। যার জন্য ভিউ শব্দটি নেতিবাচক অনেকের কাছে। এরপর নিলয় বলেন, ‘ভিউ নেগেটিভ শব্দ হতে পরে না। কারণ দর্শক দেখছে বলেই আমাদের নাটকে ভিউ হচ্ছে। কেউ যদি মনে করে ভিউয়ের জন্য দুর্বল গল্প আর চটকদার সংলাপই যথেষ্ট। তাহলে তাদের ধারণা ভুল। কারণ আমি ছাড়া আরও অনেক তারকার কোটি কোটি ভিউয়ের নাটক ইউটিউবে রয়েছে, যা গল্পের জন্য প্রশংসা হয়েছে বা এখনো হচ্ছে। এসব নাটকে পরিবার ও সমাজের জন্যও বার্তা রয়েছে। তাই যারা ভিউ মানেই নেতিবাচক মনে করেন, তাদের ভাবনার আরও উন্নতি দরকার।’

নিলয় বর্তমান নাটক ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম। সবার থেকে তার কাজের পরিমাণও বেশি তার পরও সব গল্পে কাজ করেন না এ অভিনেতা। বেছে বেছে অভিনয় করে ধরে রেখেছেন নিজের গুণগতমান। এবারের ঈদে তার ১০টির ওপরে নাটক প্রকাশ পেয়েছে। বর্তমানে ঈদুল আজহার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের জন্য ‘এল নিনো’ কতটা দায়ী? 

১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন 

এবার ন্যাটোর দুই দেশকে হুঁশিয়ারি দিল ইরান

ভিনিসিয়াসের গোল বাতিলে বিতর্ক তুঙ্গে, সত্যিই কি ফাউল ছিল?

পদাতিকের সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি ও কামাল বায়েজিদ

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে থাকবেন সেই বিতর্কিত রেফারি

জুলাই শহীদ বোরহানের লাশ উত্তোলনে পরিবারের আপত্তি, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

ইউএনওর কাছে গাঁজা সেবনের টাকা চেয়ে যুবক আটক

দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

১০

যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

১১

লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ বগি উদ্ধার

১২

চবি শিবিরের নতুন কমিটি ঘোষণা

১৩

কুড়িগ্রাম / অন্তত ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

ভারত সীমান্তে বিএসএফ সদস্য নিহত

১৫

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

১৬

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বি-পাক্ষিক বৈঠক

১৭

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

১৮

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

১৯

রামিসা হত্যা মামলা  / অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স নিয়োগ

২০
X