তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ মে ২০২৫, ০১:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

ভারতে পাবে আগে মুক্তি

ভারতে পাবে আগে মুক্তি

বিশ্বব্যাপী আগামী ২৩ মে মুক্তি পাবে ‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’। ইথান হান্টের চরিত্রে অভিনয় করা ভারতে টম ক্রুজ ভক্তদের জন্য এটি একটি দারুণ খবর।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিনেমাটি ১৭ মে ভারতে মুক্তি পাবে। তার এক সপ্তাহ পর ২৩ মে বাকি বিশ্বে মুক্তি দেওয়া হবে। নির্মাতা ক্রিস্টোফার ম্যাককুয়ারি এমনটাই জানিয়েছেন।

এ ছাড়া ভারতের বহুভাষিক দর্শকের কথা মাথায় রেখে ছবিটি ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি দেওয়া হবে। এতে দেশটির বিভিন্ন রাজ্যের দর্শকরা নিজেদের ভাষায় উপভোগ করতে পারবেন টম ক্রুজের দুর্ধর্ষ এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি।

এই ছবিটি হতে যাচ্ছে ‘মিশন: ইমপসিবল’ সিরিজের সব শেষ সিনেমা। টম ক্রুজের চরিত্র ‘ইথান হান্ট’ এই পর্বে সবচেয়ে বিপজ্জনক ও জটিল মিশনের মুখোমুখি হবে। থাকছে চমকপ্রদ স্টান্ট, টান টান উত্তেজনা আর বিশ্বব্যাপী অভিযান।

বিশেষজ্ঞদের ধারণা, আগাম মুক্তির কৌশল ভারতের বাজারে ছবিটির বক্স অফিস সাফল্যে বড় প্রভাব ফেলবে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছবিটি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘ডেড রেকনিং’-এর প্রথম কিস্তি, এবার আসছে সেটারই চূড়ান্ত পর্ব। এবারও ইথান হান্টের চরিত্রে হাজির হবেন টম ক্রুজ। তাকে দেখা যাবে ভয়ংকর এক শত্রুর মুখোমুখি হতে।

তারকাবহুল এই ছবিতে টম ক্রুজ ছাড়াও আছেন হেইলি অ্যাটওয়েল, ভানেসা করবি, সাইমন পেগ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১০

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১১

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১২

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৩

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৪

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৫

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৬

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৭

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৮

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৯

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

২০
X