তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ মে ২০২৫, ১১:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

কোরিয়ায় প্রিয়াঙ্কা

অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। ছবি : সংগৃহীত

মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। সাত বছর আগে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় প্রথম স্টেজ শোতে পারফর্ম করেন তিনি। এরপর একে একে মালয়েশিয়া, দুবাই, ব্যাংকক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীনে স্টেজ শোয়ে পারফর্ম করা হয়েছে তার। এদিকে আজ প্রিয়াঙ্কা আবারও সাত বছর পর দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হবেন। সেখানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত ‘বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫’ অনুষ্ঠানের উপস্থাপনা করার পাশাপাশি তিনি পারফর্মও করবেন বলে নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা।

কোরিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে এ অভিনেত্রী জানান, কোরিয়ার ইনসন এয়ারপোর্টের পাশেই ইনসন গ্র্যান্ড পার্কে ৫ মে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫’। সেখানে পারফর্ম করবেন তিনি।

এ নিয়ে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা বলেন, ‘বিদেশ যাত্রাটা শুরু হয়েছিল আমার দক্ষিণ কোরিয়াতেই। এরপর আরও বহু দেশে শো করতে গিয়েছি আমি। তবে খুব ইচ্ছা ছিল যেন আবার দক্ষিণ কোরিয়ায় শো করতে যেতে পারি। সে সুযোগটাই এলো অবশেষে। তবে এবার যেহেতু অনুষ্ঠানের উপস্থাপনা আমাকেই করতে হচ্ছে, তাই এবারের পুরো বিষয়টা আমার জন্য একটু বেশিই চ্যালেঞ্জিং। কারণ উপস্থাপনার পাশাপাশি স্টেজ শোতে আমাকে পারফর্মও করতে হবে। যে কারণে বেশ কয়েক দিন উপস্থাপনার জন্য নানান বিষয়ে মগ্ন ছিলাম। আশা করছি পুরো আয়োজনটি ঠিকঠাকমতো সম্পন্ন করতে পারব।’

৭ মে দেশে ফিরবেন প্রিয়াঙ্কা। এরপর ঈদের কাজে ব্যস্ত হয়ে পড়বেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশসচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

কী ঘটেছিল কারবালায়?

জাবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ২ 

আগামীতে মহামারি ঠেকাতে পারে এআইয়ের ‘মাস্টার কি’: গবেষকরা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

১০

বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের পুরস্কারে ফিফার পরিবর্তন, নেপথ্যে যে কারণ

১১

ইউরোপের ‘ওমেগা ব্লক’ থেকে বাংলাদেশের দাবদাহ

১২

বগুড়ায় ব্যবসা সম্প্রসারণ ও শিল্পায়নের উদ্যোগ দেশবন্ধু গ্রুপের

১৩

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক

১৪

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১৫

যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

১৬

চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

১৭

রান্না করছিলেন মা, পানিতে ডুবে প্রাণ গেল সন্তানের 

১৮

মেয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়লেন মা

১৯

‘আগামী ৫০ বছর আ.লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ’

২০
X