তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

রুনা খানের নতুন ছবির শুটিং শেষ

রুনা খানের নতুন ছবির শুটিং শেষ

নাটক, সিনেমা, বিজ্ঞাপন, উপস্থাপনা—সব ক্ষেত্রেই সরব উপস্থিতি রুনা খানের। গতকাল রোববার সম্পন্ন হলো তার ‘বক : দ্য সোল অব ন্যাচার’ নামের নতুন সিনেমার শুটিং। জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাসুদ পথিক। গত ২৫ জুলাই থেকে ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চলে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং।

নতুন এ সিনেমা প্রসঙ্গে রুনা খান বললেন, ‘একটি পরিবারের মধ্য দিয়ে জীবন ও প্রকৃতির কথা বর্ণনা করা হয়েছে সিনেমাটিতে। এর মধ্যে নির্মাতা খুব সুন্দরভাবে তার দর্শনের কথা সাজিয়েছেন। একেবারে ভিন্ন একটি গল্প দেখতে পারবেন দর্শক। আমার চরিত্রের নাম সবিতা। সে এক বক শিকারির স্ত্রী। যার দুটি সন্তান আছে। এর বেশি কিছু এখন চরিত্র নিয়ে বলতে চাচ্ছি না। শুধু এটুকু বলতে পারি, নিজের সর্বোচ্চটা দিয়ে চরিত্রটি ধারণ করার চেষ্টা করছি।’

সিনেমাটিতে রুনা খানের বিপরীতে অভিনয় করেছেন রতন দেব। তিনি উদীচী শিল্পীগোষ্ঠীর একজন নির্দেশক। আরও অভিনয় করেছেন আব্রাহাম তামিম, এলিনা শাম্মী, সাফওয়ান মাহমুদ প্রমুখ।

সিনেমাটি নিয়ে নির্মাতা মাসুদ পথিকের ভাষ্য, ‘বক : দ্য সোল অব ন্যাচার সিনেমার মাধ্যমে পরিবেশ ও জীবনের বিবর্তনটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। জীবনানন্দ দাশের কবিতাটিতে প্রকৃতির সঙ্গে মানুষের জীবন নিবিড়ভাবে জড়িত। এ ছাড়া অনেক দার্শনিক বিষয় আছে। এখানে বক একটি উপজীব্য মাত্র। মূলত আমাদের আত্মপীড়ন, আত্মঘাতী মনোভাব, প্রকৃতির ভেতরও একে অন্যকে খেয়ে ফেলার যে মনোবৃত্তি, সে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে।’

নির্মাতা জানিয়েছেন, আগামী নভেম্বরের মধ্যে কাজ শেষ করে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে সিনেমাটি। আগামী বছরের মাঝামাঝি সময়ে এটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার

পারমাণবিক প্রতিরোধই বৈশ্বিক যুদ্ধ ঠেকিয়ে রেখেছে: রাশিয়া

বগুড়ায় বিস্ফোরক মামলায় কারাগারে ‘গরিবের ডাক্তার’ মিশু

আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: সিসিক প্রশাসক

মিডল্যান্ড ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নিজের ৩ পরকীয়ার কথা জানালেন স্বয়ং বিল গেটস

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কোটি টাকার সড়কের পিচ

এআইইউবি ও সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

১০

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

১১

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

১২

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

১৩

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

১৪

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

১৫

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

১৬

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

১৭

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

১৮

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

১৯

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

২০
X