তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০৮:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

প্রোডাক্ট নিয়ে ব্যস্ত ক্যাটরিনা

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০১৯ সালে ‘কে বিউটি’ নামে একটি ভারতীয় বিউটি প্রোডাক্ট লাইন চালু করেন তিনি। যেই ব্র্যান্ডের লক্ষ্য ছিল ভারতীয় ত্বকের উপযোগী মানসম্পন্ন ও পেশাদার মেকআপ সরঞ্জাম তৈরি করা। বর্তমানে ক্যাটরিনা এই প্রতিষ্ঠানের প্রোডাক্ট রিভিউ নিয়েই ব্যস্ত সময় পার করছেন—যার প্রমাণ মিলেছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও প্রতিষ্ঠানটির ইনস্টা অ্যাকাউন্টে। ‘কে বিউটি’ ব্র্যান্ডের অধীনে লিপস্টিক, আইলাইনার, ফাউন্ডেশনের মতো বিভিন্ন পণ্যের কাজ করা হচ্ছে। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে, গাড়িতে বসে ক্যাটরিনা হাতে একটি প্রোডাক্ট নিয়ে তার গুণগত মান সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছেন এবং দেখাচ্ছেন কীভাবে এটি ব্যবহার করতে হয়। এর আগেও ‘কে বিউটি’র অফিসিয়াল পেইজে তার এমন রিভিউ ভিডিও আপলোড করা হয়েছে, যা দেখে অনেক ভক্তই মন্তব্যের ঘরে তাকে শুভকামনা জানিয়েছেন।

অনেকদিন ধরেই বড় পর্দায় অনুপস্থিত ক্যাটরিনা কাইফ। ২০২১ সালে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ের পর থেকে তাকে সিনেমায় খুব একটা দেখা যায়নি। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন।

ক্যাটরিনাকে সবশেষ দেখা গেছে শ্রীরাম রাঘবন পরিচালিত মেরি ক্রিসমাস সিনেমায়, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X