তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১২:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ

জয়ার ট্রেলার আসছে আজ

অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত

অভিনেত্রী জয়া আহসান। এবারের ঈদটি তার জন্য দুর্দান্ত কেটেছে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই অভিনেত্রীর ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ শিরোনামের দুটি সিনেমা। এবার কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘ডিয়ার মা’। যার প্রচারণায় বর্তমানে সেখানে আছেন তিনি। আজ প্রকাশ পাচ্ছে এই সিনেমার ট্রেলার।

সিনেমায় জয়া মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এমন চরিত্রে এবারই প্রথম দেখা যাবে তাকে। তবে চরিত্রটি নিয়ে রয়েছে টুইস্ট।

সিনেমার প্রচারণায় কলকাতায় ব্যস্ত সময় যাচ্ছে জয়ার। সেখান থেকেই তিনি জানান, ট্রেলার প্রকাশের পর ‘ডিয়ার মা’ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ আরও বেড়ে যাবে বলে আশাবাদী তিনি।

জয়া বলেন, ‘এ সিনেমায় আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি। এমন একটি চরিত্রে আগে অভিনয় করা হয়নি। তাই নতুন অভিজ্ঞতা হয়েছে। আর এটি একদম বাস্তববাদী গল্পে নির্মিত। বাকি গল্প ‘ডিয়ার মা’ মুক্তির পর দেখলেই বুঝবেন দর্শক। কাজটি কত যত্ন করে নির্মাণ করেছেন আমাদের শ্রদ্ধেয় পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। এ সিনেমা দিয়ে তিনি দীর্ঘ ১০ বছর পর আবারও পরিচালনায় ফিরেছেন।’

‘ডিয়ার মা’ আগামী ১৮ জুলাই মুক্তি পাবে। এর আগে ২৮ জুন ছবিটির টিজার প্রকাশ পায়। যেখানে দেখা গেছে—সন্তানের প্রতি তিনি অত্যন্ত স্নেহশীল। কিন্তু এ ছবিতে তার মেয়েকে দেখা যাচ্ছে বারবার বলতে আমি আমার নিজের মায়ের কাছে যাব। খোলাসা না করলেও বোঝা যাচ্ছে জয়া তার সন্তানের জন্মদাত্রী মা নন; কিন্তু স্নেহের বন্ধনে বেঁধে রাখতে চান মেয়েকে। অথচ মেয়ে তার থেকে পালিয়ে বেড়ায়। ছবিতে দেখা যায় হঠাৎই একদিন নিখোঁজ হয় তার মেয়ে। মেয়েকে খুঁজতে পুলিশের দ্বারস্থ হন জয়া। সেই পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায় শাশ্বত চট্টোপাধ্যায়কে। এবার প্রকাশ পাচ্ছে ট্রেলার।

‘ডিয়ার মা’-তে জয়া আহসান ও শাশ্বত চট্টোপাধ্যায় ছাড়া আরও অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায় ও মালায়ালাম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১০

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১১

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১২

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৩

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৪

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৫

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৬

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৭

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৮

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৯

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

২০
X