তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

‘নাটকে যা দেখাচ্ছে, রুচিও তেমন হচ্ছে’

‘নাটকে যা দেখাচ্ছে, রুচিও তেমন হচ্ছে’

বর্তমান নাটকের দৃশ্য ও সংলাপ নিয়ে দর্শক ছাড়াও আপত্তি রয়েছে অভিনয়শিল্পীদের মধ্যে। এর পক্ষে-বিপক্ষে মাঝেমধ্যেই মতামত দেন জ্যেষ্ঠ তারকা থেকে শুরু করে নতুনরাও। বর্তমানের কিছু নাটকের ভাষা ও দৃশ্য নিয়ে আপত্তি রয়েছে অভিনেত্রী দিলারা জামানের। কালবেলাকে তিনি খুলে বলেছেন নিজের আক্ষেপের কথা।

অভিনেত্রী বলেন, ‘ওসব নাটকের একেকটা যখন চোখের সামনে আসে তখন আমার খুব লজ্জা লাগে। ওখানে যেসব দেখানো হচ্ছে সেগুলো কি আমাদের জীবনের গল্প? কী সব তুলে ধরছি আমাদের দর্শকদের কাছে? মানুষের রুচিকে নষ্ট করছি আমরা। যে রকম দেখানো হচ্ছে, দর্শকের রুচি সে রকমই গড়ে উঠছে। কেমন অশ্লীল কথাবার্তা! কেমন রং-ঢং! এগুলো কোন সমাজের চিত্র? এগুলো কি বাঙালি সমাজ? এগুলো কি আমাদের ঐতিহ্য? আমাদের সংস্কৃতি? জানি না। আমি এগুলো দেখে বিরক্ত হই। হয়তো আমি বৃদ্ধ মানুষ বলে এসব দেখে বিরক্ত হই।’ আক্ষেপ করে দিলারা জামান বলেন, ‘জানুক আর না জানুক অভিনয়টিকে পেশা হিসেবে নিয়ে নিচ্ছে! এখন লাখ লাখ ভিউ দেখে মানুষের ভেতর একটা অহমিকাও চলে আসে।’

তিনি আরও বলেন ‘এখনকার অভিনয়শিল্পীরা হয়তো অনেক বেশি জানে; হয়তো অনেক শিখে এসেছে তাই অভিনয়কে এত সহজভাবে নেন। আমরা তো এখনো বলি আগে স্ক্রিপ্ট দাও, চরিত্রটা পড়ি। অন্য চরিত্রের সঙ্গে আমার যে সম্পর্ক সেটা আমাকে বুঝতে হবে আগে। যা হোক, এখন আমাদের সময় তো চলে গেছে। এখন নতুন ধারা, নতুন জীবন, নতুন পছন্দ।’ আগের মতো নাটক না হওয়ার বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘অনেকে বলে আগের মতো নাটক হয় না। আগের মতো নাটক কেন হবে? মনমানসিকতাই তো বদলে গেছে। একটা নাটক যে অনেকখানি প্রভাব ফেলতে পারে সেটা এখন অস্বীকার করা হয়। সেগুলোকে এখন অনেকে মেনে নিতে চায় না।’

পরিবারের সবাই মিলে টেলিভিশনের সামনে বসে নাটক দেখার সেই আনন্দময় সময়ের স্মৃতি টেনে দিলারা জামান বলেন, ‘সবাই একসঙ্গে বসে নাটক উপভোগ করার পারিবারিক বন্ধনগুলোও চলে গেছে। এখন নাটক দেখার সময়ও নেই মানুষের।’ নিজের পাওয়া না পাওয়ার ফিরিস্তি টেনে অভিনেত্রী বলেন, ‘আমি যে কাজটাকে ভালোবেসে করেছি সেটা হলো অভিনয়। ভালোবাসা থেকেই অভিনয়ে এসেছিলাম। পেশা হিসেবে নিয়ে দেখলাম বাঁচাই মুশকিল। আমি কিছু কাজ করতে চাই যেগুলো মানুষের মনে থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১০

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১১

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১২

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৩

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৪

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৬

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৭

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৮

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৯

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

২০
X