তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০২:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ

এগিয়ে যাচ্ছেন ইওরমা

এগিয়ে যাচ্ছেন ইওরমা

ময়মনসিংহের মেয়ে ইওরমা শায়ের জাহান নাচে, উপস্থাপনায়, আবৃত্তিতে ভীষণ পারদর্শী। পাশাপাশি গানও গেয়ে থাকেন তিনি। যেহেতু এখনো তিনি পড়াশোনায় ব্যস্ত। তাই আপাতত পেশা হিসেবে বেছে নেওয়া উপস্থাপনা।

তবে পড়াশোনার ফাঁকে ফাঁকে তিনি নাচে, উপস্থাপনায় সময় দিচ্ছেন। ময়মনসিংহের শিশু একাডেমিতে তিন বছরের নাচের কোর্স, পরবর্তী সময়ে নজরুল একাডেমিতে আরও তিন বছরের নাচের কোর্স সম্পন্ন করেন। আবৃত্তি ও বিতর্কও করেছেন ছোটবেলায়।

এরপর বেশ কয়েক বছর ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর শিষ্য জাফরের কাছে গানে তালিম নিয়েছেন। ছোটবেলায় ইওরমা নতুন কুঁড়িতে সাধারণ নৃত্য, লোক নৃত্য, আবৃত্তি ও ছড়া গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ‘শাপলা কুঁড়ি’তেও অংশগ্রহণ করেছেন।

এরই মধ্যে ইওরমা ‘বাংলাদেশ বেতার’-এ অনুষ্ঠান উপস্থাপিকা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। আগামী সেপ্টেম্বর থেকেই তিনি রেডিওতে কাজ শুরু করবেন। বিটিভির ‘নতুন ভোর’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপিকা তিনি। ‘নেক্সাস’ টিভির ‘গুনগুন’ অনুষ্ঠানের একমাত্র উপস্থাপিকা তিনি, যা প্রতি সপ্তাহে দুই বার প্রচার হয়। এ ছাড়া ইওরমার একক উপস্থাপনায় এসএটিভিতে শিগগির শুরু হতে যাচ্ছে ‘গল্প কথা’ নামের একটি অনুষ্ঠান। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানেও আবৃত্তি পরিবেশন করে থাকেন।

নিজের ব্যস্ততা নিয়ে ইওরমা বলেন, ‘উপস্থাপনা এবং আবৃত্তিই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যে কারণে এ মুহূর্তে আমি উপস্থাপনাতেই বেশি ব্যস্ত। আবার একটি প্রতিষ্ঠানের ডিজিটাল প্ল্যাটফর্মেও চাকরি করছি। আবৃত্তি করতে ভীষণ ভালো লাগছে আমার। তবে গানে চর্চাটা খুব কম। ইচ্ছা আছে মৌলিক গান প্রকাশের। পড়াশোনাটা আগে ঠিকঠাকভাবে শেষ করি। যেহেতু বিসিএস দেওয়ার প্রবল ইচ্ছা রয়েছে। যদি বিসিএসে উত্তীর্ণ হয়ে নিজের স্বপ্নটা পূরণ করতে পারি, তবুও উপস্থাপনা ও আবৃত্তি আমি করে যাব আজীবন।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X