বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:১২ এএম
প্রিন্ট সংস্করণ

দশমীর দিনে মিম

বিদ্যা সিনহা মিম । ছবি : সংগৃহীত
বিদ্যা সিনহা মিম । ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ব্যস্ততায় কেটেছে এবারের পূজা তার। যার প্রমাণ মিলেছে নায়িকার সামাজিক মাধ্যমে। প্রথম দিন থেকে প্রতিদিনই কখনো বিজ্ঞাপনের মডেল হিসেবে, কখনো আবার ভিন্ন সাজে হাজির হয়েছেন তিনি। কোথাও শাড়ি, কোথাও আধুনিক পোশাক—সবটিতেই ছিল ভিন্নতর আবেদন।

তবে পূজার বিশেষ দিন দশমীতে মিমকে দেখা গেল ঐতিহ্যবাহী রূপে। সাদা শাড়ির সঙ্গে লাল পাড়, মানানসই লাল ব্লাউজ, গলায় সোনার গহনা, কপালে লাল টিপ আর হাতে শাঁখা-সিঁদুরে ভিন্ন আবহ তৈরি করেছেন তিনি। খোঁপায় গাঁদা ফুল আর মৃদু হাসিতে যেন একেবারেই পূজামুখর আবহের প্রতিচ্ছবি।

মিমের এই রূপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের প্রশংসায় ভরে উঠেছে কমেন্ট বক্স। অনেকে লিখেছেন, ‘দশমীর সাজে অনিন্দ্যসুন্দর’, আবার কেউ কেউ বলেছেন, ‘মিম মানেই অন্যরকম শৈলী।’ বিদ্যা সিনহা মিমেম এবারের পূজা কেটেছে ঢাকাতেই। তবে তার বাবা-মা ছিলেন রাজশাহীতে। ব্যস্ততার কারণে মায়ের সঙ্গে দেখা হয়নি এই নায়িকার। মিমের মায়ের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘কাজের জন্য এবার ঢাকাতেই ছিল মিম। তবে ব্যস্ততা কমলে ওর রাজশাহীতে আসার কথা রয়েছে। এ ছাড়া কাজের ফাঁকে প্রতিদিনই কথা হয় আমাদের।’

মিমের এবারের পূজা কেটেছে স্বামী সনির সঙ্গে। যাকে নিয়ে তিনি সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। যার ছবিও তিনি শেয়ার করেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর জুড়ে দেন মিষ্টি মিষ্টি ক্যাপশন, যা দেখে তার ভক্তরাও জানাতে থাকেন একের পর এক ভালোবাসার মতামত।

ছয় বছর প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন বিদ্যা সিনহা মিম। এ বছরের ৪ জানুয়ারি এই জুগল তৃতীয় বিবাহবার্ষিকী পালন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X