তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

যা দেখবেন অক্টোবরের শেষে

যা দেখবেন অক্টোবরের শেষে

অক্টোবরের শেষ সপ্তাহে হলিউড ও বলিউড ইন্ডাস্ট্রিতে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি সিনেমা। যার মধ্যে বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও প্রকাশ পাবে কয়েকটি সিনেমা। মাসের শেষের মুক্তি নিয়েই আমাদের আজকের এ আয়োজন ‘যা দেখবেন অক্টোবরের শেষে’।

হাউস অব ডায়নামাইট

মুক্তির তারিখ: ২৪ অক্টোবর

প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স

ধরন: থ্রিলার, ড্রামা

অস্কারজয়ী পরিচালক ক্যাথরিন বিগেলো-এর পরিচালনায় তৈরি এ রাজনৈতিক থ্রিলারে উঠে এসেছে এক ভেঙে পড়া পৃথিবীর গল্প। উচ্চপর্যায়ের রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব ও বিশ্ব বিপর্যয়ের আশঙ্কা মিলিয়ে তৈরি হয়েছে টানটান উত্তেজনায় ভরা কাহিনি। এতে অভিনয় করেছেন ইদ্রিস এলবা, রেবেকা ফার্গুসন, গ্যাব্রিয়েল বাসো।

পরম সুন্দরী

মুক্তির তারিখ: ২৪ অক্টোবর

প্ল্যাটফর্ম: প্রাইম ভিডিও

ধরন: রোমান্স

জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রাকে একসঙ্গে পাওয়া যাচ্ছে এ রোমান্টিক ড্রামায়। ছোট শহরের এক স্বপ্নবাজ মেয়ের গল্প—যে খ্যাতি, ভালোবাসা আর ভাঙা স্বপ্নের মাঝে নিজেকে খুঁজে ফিরছে। আধুনিক যুগের ভালোবাসার ভেতরের বিভ্রম ও বাস্তবতার সংঘাতকে হাস্যরসের মোড়কে উপস্থাপন করেছে ‘পরম সুন্দরী’। বড় পর্দায় মুক্তির পর সিনেমাটি এবার ওটিটিতে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তুষার জালোটা।

দ্য তাজ স্টোরি

মুক্তির তারিখ: ৩১ অক্টোবর

প্ল্যাটফর্ম: সিনেমা হল

ধরন: কোর্টরুম ও সামাজিক ড্রামা

তুষার অমরিশ গোয়েল পরিচালিত এবং পরেশ রাওয়াল ও জাকির হোসেন অভিনীত এ সিনেমা নিয়ে এসেছে তাজমহলের ইতিহাসকে নতুনভাবে ভাবার দৃষ্টিকোণ। আদালতের তর্কবিতর্কের মাধ্যমে ছবিটি তুলে ধরে সেই মহান স্থাপত্যের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। ইতিহাসের অজানা দিক উন্মোচনের পাশাপাশি দর্শককে ভাবতে বাধ্য করবে—তাজমহলের পেছনের সত্য আসলে কী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X