চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ৩ শতাধিক নারী পুলিশ পেলেন ব্রেস্ট ক্যানসার সচেতনতা প্রশিক্ষণ

ব্রেস্ট ক্যানসার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠানে নারী পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা
ব্রেস্ট ক্যানসার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠানে নারী পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশন, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার উদ্যোগে অক্টোবর মাসজুড়ে নারী পুলিশের জন্য ব্রেস্ট ক্যানসার সচেতনতা কার্যক্রম চলছে। এ কার্যক্রমের অংশ হিসেবে তিন শতাধিক নারী পুলিশ সদস্যকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

শনিবার (২৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাল্টিপারপাস শেডে ডা. সায়রা বানু শিউলীর নেতৃত্বে চিকিৎসক দল উদ্বুদ্ধকরণ আলোচনা, ভিডিও প্রদর্শনী ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, অক্টোবর মাসজুড়ে বিনামূল্যে চিকিৎসা, ৫০ শতাংশ ছাড়ে পরীক্ষা এবং বিনামূল্যে ব্রেস্ট সার্জারির সুবিধা দেওয়া হচ্ছে। প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত সিএসসিআর হাসপাতালে স্ক্রিনিং ও পরামর্শ কার্যক্রম চলবে। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশে নির্বাচিত রোগীদের বিনামূল্যে অপারেশনও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার নিষ্কৃতি চাকমা বলেন, সঠিক সময়ে রোগ শনাক্ত করা গেলে স্তন ক্যানসারজনিত মৃত্যু অনেক কমানো সম্ভব।

চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রবিউল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিএসসিআর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী এবং মহিলা শল্যচিকিৎসক দলের প্রধান ডা. সায়রা বানু শিউলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১০

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১২

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৩

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৪

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৬

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৭

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৮

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৯

খাল নেই, তবু কোটি টাকার সেতু

২০
X