খুলনা ব্যুরো
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

যুবকের মরদেহ উদ্ধার করে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। ছবি : কালবেলা
যুবকের মরদেহ উদ্ধার করে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। ছবি : কালবেলা

খুলনার খানজাহান আলী থানার আটরাগিলাতলা এলাকার একটি কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে।

জানা গেছে, নিহত যুবকের বাম হাতের একটি অংশ ভাঙা এবং সেখানে ক্ষতের চিহ্ন রয়েছে। মুখের বাম দিকে ও মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া থুতনিতে লম্বা আঘাতের দাগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। সিআইডির ক্রাইম সিন ইউনিটের সাব-ইন্সপেক্টর প্রান্ত গাতিদারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এবং পিআইবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। যুবকটিকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

খানজাহান আলী থানার ওসি মো. তুহিনুজ্জামান কালবেলাকে বলেন, দুপুর ১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রেলের কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করি। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১২

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৪

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৫

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৬

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৭

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৮

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৯

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

২০
X