কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত
রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।

শনিবার (২৫ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

তথ্য উপদেষ্টার কর্মসূচি

‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে আজ। তোপখানা রোডে বিএমএ ভবনের ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে সকাল ১০টায় সংলাপটি শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে বেলা ১১টায় ডিএসও অফিসের সামনে (অ্যারাইভাল গেট) সাংবাদিকদের ব্রিফ করবেন তিনি।

বিএনপির কর্মসূচি

সালাহউদ্দিন আহমদ

বেলা সাড়ে ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় শিক্ষায় মূল্যবোধ পরিপন্থি সিদ্ধান্ত বাতিলের দাবি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আব্দুস সালাম

বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম।

রুহুল কবির রিজভী

বিকেল ৩টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ‘জিপি-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান–২০২৫’ অনুষ্ঠিত হবে। শের-ই-বাংলা ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

খেলাফত মজলিসের কর্মসূচি

জুলাই সনদ বাস্তবায়ন ও তার ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আজ বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস। দুপুর ২টায় মতিঝিলের শাপলাচত্বরে অনুষ্ঠিত এ মিছিলে নেতৃত্ব দেবেন আমিরে মজলিস মামুনুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১০

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১১

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১২

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৩

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৫

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৬

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৭

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৮

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

২০
X