রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিচার বিভাগের স্বায়ত্তশাসনের স্থায়িত্ব নিশ্চিতে ৩ নীতি অপরিহার্য : প্রধান বিচারপতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি : কালবেলা

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আমরা সবাই এখানে একটি ‘quid pro quo’ বা পারস্পরিক দায়বদ্ধ সম্পর্কের মধ্যে আবদ্ধ। পারস্পরিকতা, যুক্তিনিষ্ঠতা এবং ‘one-upmanship’ বা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রবণতা পরিহার— এই ৩টি নীতি হওয়া উচিত সম্পর্কের মূল ভিত্তি, যা বিচার বিভাগের স্বায়ত্তশাসনের স্থায়িত্ব নিশ্চিত করবে। অবিশ্বাস কিংবা একতরফা সিদ্ধান্ত গ্রহণের সামান্য ইঙ্গিতও গত ১৫ মাস ধরে যে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার স্থাপত্য আমরা গড়ে তুলেছি, তা বিপন্ন করে দিতে পারে।

শনিবার (২৫ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আইন বিভাগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০২৫ সালের সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশকে অন্তঃসরকারি মন্ত্রিসভা কর্তৃক মাত্র দুই দিন আগে অর্থাৎ ২৩ অক্টোবর যে ‘নীতিগত অনুমোদন’ দেওয়া হয়েছে, তা একটি সুপরিকল্পিত বহুপাক্ষিক প্রয়াসের ফল। গত ১৫ মাসে এই প্রয়াসে প্রধান বিচারপতির কার্যালয়ের কৌশলগত অবস্থান— এই অন্তর্বর্তী সরকারের নির্বাহী শাখার সঙ্গে— একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

প্রধান বিচারপতি বলেন, এখন থেকে সংশ্লিষ্ট সব অংশীজন— পরবর্তী সুপ্রিম কোর্ট প্রশাসনসমূহ, সারাদেশের বার কাউন্সিলসমূহ এবং বিশেষত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জেলা আদালত এবং ম্যাজিস্ট্রেসির বিচারকরা এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন— এদের প্রত্যেকের জন্যই এ ধরনের কাঠামোগত রূপান্তরের টেকসই বাস্তবায়ন নিশ্চিত করা অত্যাবশ্যক।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি এসএম এমদাদুল হক এবং বিচারপতি একেএম আসাদুজ্জামান। এ ছাড়া আইন বিভাগের প্রাক্তন প্রায় চার শতাধিক শিক্ষার্থীও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১০

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১১

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১২

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৪

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৫

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৭

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৮

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৯

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

২০
X