শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

অ্যামাজন প্রাইমে ‘ওমর’

ওমর I ছবি: সংগৃহীত
ওমর I ছবি: সংগৃহীত

আমেরিকান জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে এলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। থ্রিলার, টুইস্ট ও কমেডিতে ভরপুর সিনেমাটি আন্তর্জাতিক পরিসরে স্থান পাওয়ায় এর কলাকুশলীরা আনন্দিত। অন্য ভাষাভাষীর দর্শকদের সুবিধার্থে রয়েছে ইংরেজি সাব-টাইটেল।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ষষ্ঠ চলচ্চিত্র ‘ওমর’ ২০২৪ সালের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পায়। গল্পের শুরুর দিকেই প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয়। তখন ঘটনাস্থলে থাকা ওমর ও বদি খুনের ঘটনায় একে অপরকে দায়ী করতে থাকে। যার কারণে মৃত্যু হোক না কেন বড় মির্জা যদি এ ঘটনা জানতে পারে, তাহলে আর রক্ষা নেই। নিজেদের বাঁচাতে তারা লাশ লুকানোর পরিকল্পনা করে। ওমর ও বদির পরিণতি শেষ পর্যন্ত কী ঘটে সেসব নিয়েই টানটান উত্তেজনায় এগোয় কাহিনি। ‘ওমর’ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ। ‘বদির’ ভূমিকায় আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা, আইমন সিমলা। একটি গানে নেচেছেন ভারতীয় নায়িকা দর্শনা বণিক।

‘ওমর’ নামটি দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রয়াত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক মান্নাকে উৎসর্গ করা হয়েছে ছবিটি। মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে ‘ওমর’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।

ছবিটির গান গেয়েছেন দিলশাদ নাহার কনা, আরফিন রুমি, অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ, জনি হক, সোমেশ্বর অলি ও অমিত চ্যাটার্জি। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ, অমিত চ্যাটার্জি ও ভারতের স্যাভি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X