শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
রাজু আহমেদ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ এএম
প্রিন্ট সংস্করণ

নাজিফা তুষির নামহীন চরিত্র

নাজিফা তুষি । ছবি : সংগৃহীত
নাজিফা তুষি । ছবি : সংগৃহীত

‘হাওয়া’ সিনেমার ‘গুলতি’ চরিত্র দিয়ে দর্শকের হৃদয়ে ঝড় তুলেছিলেন নাজিফা তুষি। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার তিনি ফিরছেন মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় সিনেমা ‘রইদ’ নিয়ে। ট্রেলারেই তুষির লুক দেখে চমকে গেছেন দর্শক। তবে পর্দায় এই ‘অন্য তুষি’ হয়ে ওঠার পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেচুরে একাকার করেছেন, নিয়েছেন অমানবিক সব প্রস্তুতি। এটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন।

নামহীন এক চরিত্র ‘রইদ’ সিনেমায় তুষি যে চরিত্রটি করেছেন, তার কোনো নাম নেই। বিষয়টি উল্লেখ করে তুষি বলেন, “এই প্রথম আমি এমন কোনো চরিত্র করলাম, যার কোনো নাম নেই। চরিত্রটি বিশ্বাস করা এবং ধারণ করা ‘হাওয়া’র চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। নিজের একঘেয়ে জীবনযাপন থেকে ছুটি নিয়ে আমি অন্য চরিত্রে ঢুকে যেতে চেয়েছি। তাই প্রস্তুতিটাও ছিল কঠিন।”

চামড়া পোড়াতে সর্ষের তেল, বর্জন প্রসাধন চরিত্রের প্রয়োজনে নিজের গায়ের রং ও গ্ল্যামার বিসর্জন দিতে হয়েছে তুষিকে। তিনি বলেন, “টানা ছয় মাস আমি শ্যাম্পু, সাবান বা কোনো প্রসাধন ব্যবহার করিনি। শুধু পানি দিয়ে মুখ ধুতাম। কারণ সাবান দিলে ত্বক পরিষ্কার হয়ে যায়, অথচ আমি চাচ্ছিলাম ত্বকের পোরসগুলো বের হোক, মেছতা পড়ুক। গায়ে সর্ষের তেল মেখে রোদে দাঁড়িয়ে থাকতাম, যাতে চামড়া পুড়ে কয়লা হয়ে যায়। কারণ, মেকআপ দিয়ে এই লুক আনা সম্ভব ছিল না। বৃষ্টি বা ঘামে মেকআপ উঠে যেত, তাই রিয়েল স্কিন টোনটাই দরকার ছিল।”

লেবারের কাজ ও পুরোনো কাপড় শুটিংয়ের আগে লোকেশনের স্থানীয় মানুষদের সঙ্গে মিশে যেতে কঠোর পরিশ্রম করেছেন তুষি। তিনি বলেন, “শুটিং স্পটে আমরা মাটির কাজ করতাম, টিলার ওপর উঠতাম, গাছ লাগাতাম—একদম লেবারের মতো খাটতাম। স্থানীয়দের মতো লুক আনতে ‘টুকের বাজার’ থেকে মানুষের ব্যবহার করা পুরোনো কাপড় কিনে পরতাম। উদ্দেশ্য ছিল একটাই—যাতে আমাকে আলাদা করে শহরের মেয়ে বা তুষি মনে না হয়।”

পাথরের চুনে পুড়িয়েছেন মুখ চরিত্রের বিশ্বাসযোগ্যতা আনতে তুষি এমন কিছু করেছেন যা শিউরে ওঠার মতো। তিনি বলেন, “আমার মা পান খান, তাই পানে দাঁতের টেক্সচার কেমন হয় জানতাম। কিন্তু ওই অঞ্চলের মানুষ পাথরের চুন দিয়ে পান খায়। সেই অভ্যেস করতে গিয়ে আমার জিহ্বা ভারী হয়ে যেত, মুখ পুড়ে যেত। তবুও থামিনি।”

সিনেমায় তুষির সহশিল্পী মোস্তাফিজুর নূর ইমরান। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তুষি বলেন, “নূর ভাই দুর্দান্ত অভিনেতা। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা চমৎকার।” ‘রইদ’ রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের মানুষের ভালোবাসাই আমাদের প্রধান চাওয়া। তবে আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের কাজ প্রশংসিত হলে সেটা বাড়তি ভালো লাগা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X