তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:২০ এএম
প্রিন্ট সংস্করণ

পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই

আব্দুল লতিফ বাচ্চু I ছবি: সংগৃহীত
আব্দুল লতিফ বাচ্চু I ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার প্রখ্যাত চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই। রোববার দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।

চলচ্চিত্র ও নাট্যজগতে দীর্ঘদিনের সৃজনশীল ও বিচক্ষণ অবদানের জন্য আব্দুল লতিফ বাচ্চু ছিলেন অত্যন্ত সম্মানিত একটি নাম। শুধু নির্মাণেই নয়, চলচ্চিত্র অঙ্গনের নীতিনির্ধারণী ক্ষেত্রেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সরকারি সেন্সর বোর্ড ও জুরি বোর্ডে তিনি দায়িত্ব পালন করেছেন সততা ও দক্ষতার সঙ্গে। পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নির্বাচনে একাধিকবার নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন আব্দুল লতিফ বাচ্চু। তার চলচ্চিত্রজীবনের শুরু প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে।

সে সময় তিনি ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’ ও ‘দর্পচূর্ণ’-এর মতো সিনেমায় কাজ করেন। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে চিত্রগ্রাহক হিসেবে একক যাত্রা শুরু করেন।

স্বাধীনতার পর ‘অবুঝ মন’ সিনেমায় চিত্রা জহির ও কাজী জহিরের সঙ্গে কাজ করে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেন।

পরিচালক হিসেবে তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বলবান’, ‘যাদুর বাঁশি’ (বাচসাস পুরস্কারপ্রাপ্ত), ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’ ও ‘প্রতারক’। এর মধ্যে ‘নতুন বউ’ সিনেমাটি তাকে পরিচালক হিসেবে বিশেষ খ্যাতি এনে দিয়েছিল। তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বাচসাস পুরস্কারের পাশাপাশি ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কারেও ভূষিত হন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X