তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম
প্রিন্ট সংস্করণ

শুভ জন্মদিন হৃত্বিক

হৃত্বিক রোশন। ছবি: সংগৃহীত
হৃত্বিক রোশন। ছবি: সংগৃহীত

হৃত্বিক রোশন বলিউডের অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও তার সুখ্যাতি বিশ্বজুড়ে। ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করা হৃত্বিক ভারতের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটিদের তালিকায় দীর্ঘদিন ধরেই জায়গা করে আছেন।

২০১২ সালে ফোর্বস সাময়িকীর ১০০ প্রভাবশালী ভারতীয় তারকার তালিকায়ও তার নাম উঠে আসে। এ ছাড়া ২০১৯ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি জরিপে তিনি বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবেও নির্বাচিত হন।

১৯৭৪ সালের ১০ জানুয়ারি মুম্বাইয়ে জন্ম নেওয়া হৃত্বিক পরিচালক রাকেশ রোশন ও পিংকি রোশনের সন্তান। বলিউডের খ্যাতনামা এই পরিবারে জন্ম নেওয়া হৃত্বিক শৈশবেই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাহো না… প্যায়ার হ্যায়’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে তার অভিষেক ঘটে এবং ছবিটি তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়।

পরবর্তী সময়ে ‘কোই… মিল গয়া’, ‘কৃষ’ সিরিজ, ‘ধুম-২’, ‘জোধা আকবর’, ‘গুজারিশ’, ‘জিন্দগি না মিলেগি দোবারা’, ‘অগ্নিপথ’, ‘ব্যাং ব্যাং!’ ও ‘সুপার থার্টি’-এর মতো সফল ও প্রশংসিত ছবিতে অভিনয় করে নিজেকে সময়ের অন্যতম সেরা অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। সবশেষ তাকে দেখা গেছে ‘ওয়ার-২’ সিনেমায়।

চলচ্চিত্রের বাইরে টেলিভিশন শো ‘জাস্ট ড্যান্স’-এর বিচারক হিসেবে উপস্থিত হয়ে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত টিভি তারকাও হন হৃত্বিক। অভিনয়ের পাশাপাশি তিনি দাতব্য কাজ, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং নিজস্ব পোশাক ব্র্যান্ড নিয়েও সক্রিয়।

সবমিলিয়ে বহুমাত্রিক প্রতিভা ও ধারাবাহিক সাফল্যের মাধ্যমে হৃত্বিক রোশন আজও বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১০

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১১

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১২

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৩

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৪

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৫

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৬

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৭

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৮

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৯

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

২০
X