বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
রাজু আহমেদ
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১০:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

‘সেরোভ একাডেমি’র ফলাফল উৎসব অনুষ্ঠিত

সেরোভ একাডেমি I ছবি: সংগৃহীত
সেরোভ একাডেমি I ছবি: সংগৃহীত

শহুরে যান্ত্রিকতার ভিড়ে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ ও মানসিক প্রশান্তির লক্ষ্যে ১৯৮৯ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘সেরোভ একাডেমি অব ফাইন আর্টস’। তিন যুগের এ পথচলায় প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে শিশুদের আনন্দের ঠিকানা। শনিবার বিকেলে রাজধানীর গ্রিন রোডে অবস্থিত নূর স্কয়ারের নিজস্ব ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ‘অ্যানুয়াল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ এবং শিক্ষার্থীদের ফল প্রকাশ অনুষ্ঠান।

অনুষ্ঠানে সেরোভ একাডেমি অব ফাইন আর্টসের গ্রিন স্কয়ার ক্যাম্পাস এবং ধানমন্ডিতে অবস্থিত রাশিয়ান হাউস ইন ঢাকা—উভয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়। অভিভাবকরা প্রতিষ্ঠানের শিক্ষাদান পদ্ধতির ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, অন্য অনেক গৎবাঁধা একাডেমির চেয়ে সেরোভ ব্যতিক্রম। এখানে শিশুদের ওপর জোর না খাটিয়ে অত্যন্ত মমতা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে হাতেখড়ি দেওয়া হয়, যা শিশুদের বিকাশে সহায়ক।

অনুষ্ঠানে উপস্থিত শিশুরাও তাদের উচ্ছ্বাস প্রকাশ করে। পড়াশোনার চাপ থাকলেও কেবল ভালো লাগার টানেই তারা নিয়ম করে ক্লাসে উপস্থিত হয়।

অতিথি ও আয়োজক অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন একাডেমির সিনিয়র শিক্ষক মাহমুদা আহমেদ ছোটন, ফারজানা রহমান ববি এবং সাবিয়া নাসরিন।

সেরোভ একাডেমি অব ফাইন আর্টসের পরিচালক প্রশান্ত কুমার বর্মন বলেন, ‘১৯৮৯ সাল থেকে আমরা অনেক মায়া ও ভালোবাসা দিয়ে এ প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি। শিশুদের সৃজনশীলতা ও মানসিক বিকাশে আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ।’

অনুষ্ঠানটি শিশুদের আনন্দঘন মুহূর্ত এবং সাংস্কৃতিক আবহের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X